বাংলাদেশকে পুরো ঋণ পরিশোধ করল শ্রীলঙ্কা
নিজস্ব প্রতিবেদক : দুই বছর আগে কারেন্সি এক্সচেঞ্জ চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলারের ঋণ পুরোপুরি পরিশোধ করেছে শ্রীলঙ্কা। কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা শুক্রবার (২২ সেপ্টেম্বচর) গণমাধ্যমকে এ তথ্য জানান।
জানা গেছে, শ্রীলঙ্কা শেষ কিস্তির ৫০ মিলিয়ন ডলার ও ঋণের সুদ বাবদ ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার বৃহস্পতিবার রাতে পরিশোধ করেছে। দেশটি এমন সময়ে ঋণ পরিশোধ করল, যখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, ফলে রিজার্ভ কমছে।
কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
এর আগে, শ্রীলঙ্কা ২ সেপ্টেম্বর বাংলাদেশকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ফেরত দিয়েছে। তার আগে দেশটি ১৭ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল। মুদ্রা অদলবদল চুক্তির সময় শ্রীলঙ্কাকে তিন মাসের মধ্যে লন্ডন ইন্টারব্যাংক অফার রেট + ২ শতাংশ সুদ হারসহ ঋণ পরিশোধের কথা ছিল।
লন্ডন ইন্টারব্যাংক অফার রেট আন্তঃব্যাংক বাজারে স্বল্পমেয়াদী ঋণের গ্লোবাল রেফারেন্স রেট এবং চলতি বছরের ৩০ জুন পর্যন্ত স্বল্পমেয়াদী সুদের হারের বেঞ্চমার্ক হিসেবে কাজ করেছে। পরে লন্ডন ইন্টারব্যাংক অফার রেটের জায়গায় সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট কাজ করে।
২০২১ সালে বাংলাদেশ তিন কিস্তিতে এই ঋণ দিয়েছিল। ওই বছরের ১৯ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার, এর ১১ দিন পর দ্বিতীয় কিস্তিতে ১০০ মিলিয়ন ডলার এবং সেপ্টেম্বরে আরও ৫০ মিলিয়ন ডলার দিয়েছিল। এটি ছিল কোনো দেশকে দেওয়া বাংলাদেশের প্রথম ঋণ। তবে, সংকটে থাকা দেশটির অর্থনীতি যখন পুনরুদ্ধার হচ্ছে ঠিক তখনই তারা ঋণ পরিশোধ করল।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিতিশীলতায় শ্রীলঙ্কা একটি দারুণ উদাহরণ হতে পারে। কারণ দেশটি এখন তাদের সংকটময় পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াচ্ছে। মাত্র এক বছর আগে শ্রীলঙ্কা তাদের ইতিহাসে চরম অর্থনৈতিক সংকটে পড়েছিল এবং গত বছরের সেপ্টেম্বরে দেশটির মূল্যস্ফীতি ছিল ৬৯.৮ শতাংশ। কিন্তু, চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি হয় ৬.৩ শতাংশ, যা জুনের ১২ শতাংশের চেয় বেশ কম।
শেয়ারনিউজ, ২৩ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর
- একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
- ০% সুদে নতুন ঋণে ইপিএস বাড়ার সম্ভাবনা রিং শাইনের
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প
- শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- ইউনিলিভার কনজুমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
- ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ
- পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান
- বিদেশ সফর থেকে জেলা ভ্রমণ—মন্ত্রীদের চলাফেরায় নতুন নিয়ম
- শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক
- ৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম
- সোনালি পেপার কারসাজি: সাকিব ও হিরুর ৩১ কোটি জরিমানা বহাল
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- বিসিবি নির্বাচনের তারিখ জানালেন তামিম
- ভারত-বাংলাদেশ শেয়ারবাজারে যৌথ পথচলা, আসছে নতুন সম্ভাবনা
- নারী আসনে জামায়াতের তালিকায় শহীদ শিশুর মা!
- মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন কনকচাঁপা
- গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা
- যে শক্তিকে থামাতে পারেনি উসমানীয় সাম্রাজ্য, সেখানে আটকে আমেরিকা
- নিরাপত্তা শঙ্কায় নোটিশ দিলেন হান্নান মাসউদ
- দুই ব্রোকারেজ হাউসের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ প্রত্যাহার
- এক পরিবারেই ৩ এমপি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- স্যানিটারি প্যাডসহ পিরিয়ড পণ্য নিষিদ্ধ করল যে দেশ
- সৌদি রোহিঙ্গা নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুঃসংবাদ পেলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস
- ১ দিনেই উধাও ৭ নারী, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
- একবার এমপি না হওয়ায় আলহামদুলিল্লাহ, বাকি দুইবার খুশি হয়ে...
- বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর
- যেসব নেতার স্ত্রী-কন্যারা পেলেন বিএনপির মনোনয়ন
- রাজপথ থেকে সংসদ: মনোনয়নে মানসুরার গল্প
- সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন নিলোফার মনি
- আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পাননি যারা
- সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ
- এনসিপিতে নতুনদের পদ বণ্টন, প্রকাশ তালিকা
- কারাগারে যেমন কাটল শিরীন শারমিনের ৬ দিন
- সংকটে পড়া ব্যাংকে এফডিআর: ঝুঁকিতে পদ্মা অয়েলের শতকোটি টাকা
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি













