নতুন মডেলে বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিরসন চায় আইএমএফ
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের অর্থনীতিতে গতিশীলতা বাড়াতে ব্যাংক, রাজস্ব ও শেয়ারবাজারের মোট ৪৭টি সংস্কার প্রস্তাবের পর এবার নতুন করে অর্থনৈতিক ভবিষ্যদ্বাণী মডেল প্রস্তুত করতে আগ্রহ দেখিয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়ে আইএমএফের ঢাকা সফররত ৪ সদস্যের কারিগরি সহায়তা (টিএ) বিষয়ক প্রতিনিধিদল এ প্রস্তাব তুলে ধরে।
আইএমএফের মতে, নতুন মডেলের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিরসন হবে। এতে দেশের অর্থনৈতিক ক্ষতিও কমে আসবে। একই সঙ্গে অর্থনীতি হবে শক্তিশালী এবং তা নতুন গতি পাবে। বৈঠকে অর্থনৈতিক ভবিষ্যদ্বাণী মডেল প্রস্তুতের প্রস্তাবের অংশ হিসেবে প্রতিনিধিদল আইএমএফের পক্ষ থেকে ‘ইকোনমিক মডেল ফরকাস্টিং’ শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করে।
এসময় গভর্নর আব্দুর রউফ তালুকদার আইএমএফের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এমন যে কোনো প্রস্তাব বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করা হবে।
বৈঠক প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, আইএমএফের কারিগরি কমিটির সঙ্গে বৈঠকে অর্থনৈতিক পূর্বাভাস মডেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গভর্নর তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
জানা গেছে, আইএমএফের উদ্দেশ্য হলো সম্ভাব্য এক্সটেনডেড ক্রেডিট ফ্যাসিলিটি ও এক্সটেনডেড ফান্ড ফ্যাসিলিটি প্রোগ্রাম। সদ্য নির্মিত রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) এর অধীনে কীভাবে ভবিষ্যতে অর্থনীতিকে শক্তিশালী করা যায় তার পূর্বাভাস মডেলের মাধ্যমে সতর্কতামূলক নীতি গ্রহণ এবং বাস্তবায়ন। যা ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষতি কমিয়ে দেবে।
এছাড়া এটি বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করবে। এটি সামগ্রিক অর্থনীতিকে টেকসই করবে এবং সংকট দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করবে।
গত ১৮ জুন ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। এতে নীতি সুদহারের করিডোর প্রথা, সুদহারের সীমা প্রত্যাহার ও রিজার্ভের প্রকৃত হিসাবায়নসহ নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণের জন্য আবেদন করে সরকার। দাতা সংস্থাটি তখন ঋণের শর্ত হিসেবে ৪৭টি সংস্কারের প্রস্তাব করে। পর্যায়ক্রমে এসব প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশকে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করা হয়। গত ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি প্রকাশিত হয়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরে ঋণের দ্বিতীয় কিস্তি পাবে সরকার।
শেয়ারনিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













