ধানমন্ডি সিকিউরিটিজসহ ৩ কর্মকর্তাকে ৯ লাখ টাকা অর্থদণ্ড
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেডকে (ট্র্যাক নম্বর-৯৮) ৫ লাখ জরিমানা করেছে।
একই সঙ্গে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আরিফ ইসলাম খানকে ২ লাখ টাকা এবং হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. কবিরুল ইসলাম ও আইটি ইনচার্জ মো. রুবেল হোসেন সজিবকে মোট ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। ফলে ধানমন্ডি সিকিউরিটিজ ও তাদের তিন কর্মকর্তাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।
জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএসইসি এমন সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেড কর্তৃপক্ষ পরিদর্শন প্রক্রিয়া চলাকালীন স্টক এক্সচেঞ্জের চাহিদা অনুযায়ী যুক্তিসঙ্গত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য, ইলেকট্রনিক রেকর্ড ও নথি সরবরাহ করতে পারেনি। প্রতিষ্ঠানটি পরিদর্শন দলকে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। এছাড়া গ্রাহকদের মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে কোম্পানিটি যথাযথ আইন অনুসরণ করেনি। পাশাপাশি কোম্পানির সমন্বিত গ্রাহক হিসেবেও অসঙ্গতি খুঁজে পেয়েছে কমিশন।
তথ্যমতে, ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জ (অ্যাডমিনিস্ট্রেশন অব ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) প্রবিধানমালা, ২০২০ এর বিধি ৫(খ); সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর রুলস ১৭(৪); সিকিউরিটিজ অ্রান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ১৮; মার্জিন রুলস, ১৯৯৯ এর রুলস ৩(১) ও ৩(২); সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ১৬(ক); সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর রুলস ৬(১) ও ৬(৫); বিএসইসির ২০২২ সালের ২ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনা; সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১১ এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর দ্বিতীয় তফসিলের আচরণ বিধি ১ লঙ্ঘন করার প্রমাণ মিলেছে।
আর তাই সার্বিক দিক বিবেচনার পর ধানমন্ডি সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। সেই সঙ্গে উপরোক্ত সিদ্ধান্ত ব্যর্থতা অব্যাহত থাকলে, অনুরূপ অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এদিকে, প্রতিষ্ঠানটির সিইও মো. আরিফ ইসলাম খানের বিরুদ্ধে একইভাবে মার্জিন রুলস, ১৯৯৯ এর রুলস ৩(১) ও ৩(২); সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ১৬ (ক); সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর রুলস ৬(১) ও ৬(৫); বিএসইসির ২০২২ সালের ২ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনা; সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১১ এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর দ্বিতীয় তফসিলের আচরণ বিধি ১ লঙ্ঘন করার প্রমাণ মিলেছে।
তাই সার্বিক দিক বিবেচনার পর মো. আরিফ ইসলাম খানকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে কমিশন। এছাড়া মো. কবিরুল ইসলামকে ৯টি এবং মো. রুবেল হোসেন সজিবকে ৩টি সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শেয়ারনিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর
- একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
- ০% সুদে নতুন ঋণে ইপিএস বাড়ার সম্ভাবনা রিং শাইনের
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প
- শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- ইউনিলিভার কনজুমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
- ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ
- পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান
- বিদেশ সফর থেকে জেলা ভ্রমণ—মন্ত্রীদের চলাফেরায় নতুন নিয়ম
- শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক
- ৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম
- সোনালি পেপার কারসাজি: সাকিব ও হিরুর ৩১ কোটি জরিমানা বহাল
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- বিসিবি নির্বাচনের তারিখ জানালেন তামিম
- ভারত-বাংলাদেশ শেয়ারবাজারে যৌথ পথচলা, আসছে নতুন সম্ভাবনা
- নারী আসনে জামায়াতের তালিকায় শহীদ শিশুর মা!
- মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন কনকচাঁপা
- গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা
- যে শক্তিকে থামাতে পারেনি উসমানীয় সাম্রাজ্য, সেখানে আটকে আমেরিকা
- নিরাপত্তা শঙ্কায় নোটিশ দিলেন হান্নান মাসউদ
- দুই ব্রোকারেজ হাউসের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ প্রত্যাহার
- এক পরিবারেই ৩ এমপি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- স্যানিটারি প্যাডসহ পিরিয়ড পণ্য নিষিদ্ধ করল যে দেশ
- সৌদি রোহিঙ্গা নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুঃসংবাদ পেলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস
- ১ দিনেই উধাও ৭ নারী, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
- একবার এমপি না হওয়ায় আলহামদুলিল্লাহ, বাকি দুইবার খুশি হয়ে...
- বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর
- যেসব নেতার স্ত্রী-কন্যারা পেলেন বিএনপির মনোনয়ন
- রাজপথ থেকে সংসদ: মনোনয়নে মানসুরার গল্প
- সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন নিলোফার মনি
- আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পাননি যারা
- সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ
- এনসিপিতে নতুনদের পদ বণ্টন, প্রকাশ তালিকা
- কারাগারে যেমন কাটল শিরীন শারমিনের ৬ দিন
- সংকটে পড়া ব্যাংকে এফডিআর: ঝুঁকিতে পদ্মা অয়েলের শতকোটি টাকা
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি













