মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ বিল ৩৭ টাকা, বকেয়া ৪ বছর!
নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গ্রামের বাড়িতে বিদ্যুৎ বিল নিয়ে ব্যাপক অনিয়মের প্রমাণ মিলেছে। প্রায় ৯ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে মন্ত্রীর পরিবার। মাসিক বিদ্যুৎ বিল আসছে অবিশ্বাস্য পরিমাণে। কালীগঞ্জে মন্ত্রীর ব্যবহৃত মিটারে মাসিক বিদ্যুতের বিল মাত্র ৩৭ টাকা। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার ছেলে রকিবুজ্জামান আহমেদ ও ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুর কাছে ৬টি কনজিউমার আইডিতে ৮ লাখ ৯৬ হাজার ৬৮০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তবে এসব বকেয়া বিলের কথা পরিবারের কেউ জানেন না বলে দাবি মন্ত্রীর পরিবারের।
অনুসন্ধানে জানা গেছে, সমাজকল্যাণমন্ত্রীর বাড়িতে ২০২০ সালের বিদ্যুৎ বিল এসেছে মাত্র ৩২ টাকা। নেসকোর হিসাব তালিকায় দেখা গেছে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) থেকে চার মাসের জন্য প্রতি মাসে ৩৭ টাকা বিল তৈরি করেছে। এপ্রিল থেকে জুলাই। এদিকে ২০২০ সালের নভেম্বরে বিদ্যুৎ বিল দেখানো হয়েছে মাত্র ৩২ টাকা। এছাড়া কোনো মাসে ৭২ টাকা, কোনো মাসে ৫২ টাকা, ৬৫ টাকা, ১১১ টাকা বিল দেখানো হয়েছে। একটি বিলে দেখানো সর্বাধিক পরিমাণ হল ২৪০৮ টাকা। যা ২০২২ সালের আগস্ট মাসের। প্রায় চার বছরে বিদ্যুৎ বিল দেখানো হয়েছে ১১ হাজার ৬২০ টাকা। তবে এসব বিদ্যুৎ বিল এখনো বকেয়া রয়েছে। নেসকো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মন্ত্রীর নামে একটি সেচ সংযোগ রয়েছে। যেখানে প্রায় চার বছরে বিদ্যুৎ বিল দেখিয়েছে মাত্র ৬১ হাজার ৩৪৪ টাকা। এই বিলটিও এখনও বকেয়া রয়েছে। চলতি বছর ফেব্রুয়ারি থেকে মে মাসে গড়ে সাড়ে ৯ হাজার টাকা বিল দেখানো হলেও জুন ও জুলাই মাসে শূন্য বিল দেখানো হয়েছে। ২০২২ সালের মার্চ মাসে ১৭ হাজার ২৩৬ টাকা বিল দেখানো হলেও জানুয়ারি-ফেব্রুয়ারিতে শূন্য বিল দেখা গেছে। এ বছর এপ্রিল মাসের বিল ছিল ৮০৪ টাকা এবং মে থেকে ডিসেম্বর পর্যন্ত বিল ছিল ১৮০ টাকা।
মন্ত্রীর ছেলে রকিবুজ্জামান আহমেদ কলেজ শিক্ষক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নেসকোর আবাসিক গ্রাহক। তার বাড়িতে ব্যবহৃত মাসিক বিদ্যুতের বিল দেখানো হয়েছে ৭২ টাকা, ১১১ টাকা, ১৫১ টাকা, ১৮৯ টাকা, ২২৯ টাকা ও ৫১২ টাকা। শুধু চলতি বছরের জুলাই মাসেই সর্বোচ্চ ১৩ হাজার ৫৬১ টাকা বিল তৈরি হয়েছে। গত চার বছরে বিল দেখানো হয়েছে ৭৯ হাজার ৯৯৫ টাকা। এসব বিল এখনো বকেয়া রয়েছে।
জানতে চাইলে মন্ত্রীর ছেলে রকিবুজ্জামান আহমেদ গণমাধ্যমকে বলেন, আমার কোনো বিদ্যুৎ বিল বকেয়া নেই। এবং আমি কোনো সংযোগ বিচ্ছিন্ন নোটিশ পাইনি. আপনার বাড়ির বিদ্যুতের বিল এত কম কেন জানতে চাইলে তিনি বলেন, আমি এগুলোর কিছুই জানি না। আমি কোন কাগজ পাই না এখন যারা বিলিং করছেন তাদের জিজ্ঞেস করুন তারা ভালো জানেন।
মন্ত্রীর ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুর কাছে বিল বকেয়া আছে ১ লাখ টাকা। তার নামে একটি সেচ পাম্প সংযোগ রয়েছে। যেখানে গত চার বছরের ১ লাখ ৫ হাজার ১১ টাকা বিল বকেয়া রয়েছে। তার পিতা মৃত করিম উদ্দিন আহমেদের নামে একটি আবাসিক সংযোগ রয়েছে। তিনি এই সংযোগ ব্যবহার করছেন। এই সংযোগে মাসিক বিল দেখানো হয়েছে ৬৩ টাকা, ১৭২ টাকা, ২৯৪ টাকা, ২৮০ টাকা। সর্বোচ্চ বিল দেখানো হয়েছে ৪৯৬ টাকা। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর ২০২২। গত চার বছরে বিল দেখানো হয়েছে ১৮ হাজার ৫৭৭ টাকা। এসব বিল এখনো বকেয়া রয়েছে।
স্থানীয়রা বলেন, এয়ার কন্ডিশন, ফ্রিজ, ফ্যানসহ সকল ধরনের ইলেকট্রিক পণ্য ব্যবহৃত হয় মন্ত্রী, তার ছেলে ও তার ছোট ভাইয়ের বাড়িতে। তাদের সেচ পাম্প থেকে প্রতিবছর বিপুল পরিমাণে জমিতে ধান ও ভুট্টা চাষ করতে পানি সরবরাহ করা হয়।
স্থানীয় বাসিন্দা হাসান আব্দুল মালেক জানান, তার ১৭ হাজার টাকা বকেয়া বিদ্যুৎ বিলের জন্য নেসকো কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করেছে। নেসকো কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারলেও প্রভাবশালী গ্রাহকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চুপ থাকে বলে অভিযোগ করেন তিনি।
রংপুর নেসকো’র নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, অনেক গ্রাহকের বিল বকেয়া রয়েছে। বকেয়া বিল আদায়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। বিদ্যুৎ বিল প্রস্তুত করতে কোনো গাফিলতি করা হয়েছে কিনা সে বিষয়ে তারা খতিয়ে দেখবেন বলে জানান।
নেসকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিউল ইসলাম বলেন, এসব বিল সম্পর্কে কিছু জানা নেই। কিন্তু আমি চেক করব। বিদ্যুৎ বিল প্রণয়নে এত অসঙ্গতি কেন তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে জানতে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
শেয়ারনিউজ, ০৮ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













