বাংলাদেশে বাণিজ্যিক উৎপাদনের দ্বারপ্রান্তে বিশ্বের বৃহত্তম পাটকল
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের শীর্ষ স্থানীয় শিল্প উদ্যোক্তা আকিজের তিন ভাই নতুন আদমজীর আবির্ভাব ঘটাতে চলেছেন। পাট খাতে তারা বড় বিনিয়োগ করে চলেছেন । যার ফলে বাণিজ্যিক উৎপাদনের দ্বারপ্রান্তে এখন বিশ্বের বৃহত্তম পাটকল।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আকিজ গ্রুপ একটি পাটকল তৈরিতে বিপুল অর্থ ব্যয় করছে। প্রস্তৃত হলে এটিই হবে বিশ্বের বৃহত্তম পাটকল। ৪৫০ বিঘা জুড়ে বিস্তৃত পাটকলটিতে ছয়টি কারখানা থাকবে। প্রতিটি কারখানা গড়ে ওঠেছে ১ লাখ ৭৫ হাজার বর্গফুটজুড়ে।
আকিজ জুট মিলস নামের পাটকলটি চূড়ান্তভাবে উদ্বোধনের আগে গত মাসে একটি সীমিত পরিসরে চালু করা হয়েছে। আর ডিসেম্বরে বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে বর্তমানে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে।
অর্থনৈতিক মন্দার কারণে যেখানে অনেক ব্যবসায়ী নতুন বিনিয়োগ করতে দ্বিধাগ্রস্ত, আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের উদ্যোগী ছেলেরা প্রতিকূলতাকে উপেক্ষা করে বাংলাদেশের পাট শিল্পে অর্থ ঢেলে যাচ্ছেন।
আকিজ ভাইদের মধ্যে কনিষ্ঠ শেখ বশির উদ্দিন গত তিন বছরে এই খাতে প্রায় দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। এখন তার বড় ভাই, আকিজ গ্রুপের চেয়ারম্যান এবং আকিজ জুট মিলের মালিক শেখ নাসির উদ্দিন আরো প্রায় ২,৫০০ কোটি টাকার বিনিয়োগ নিয়ে এগিয়ে এসেছেন।
আকিজ জুটের পরিচালক (অপারেশন) জি মুর্শিদ বাপ্পি সংবাদ মাধ্যমকে বলেন, প্রতিদিন ৬০০ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাটকলটি হবে 'বিশ্বের বৃহত্তম জুট কম্পোজিট টেক্সটাইল মিল'।
তিনি আরো বলেন, আমরা মিলটিতে পাটের কাপড় উৎপাদনের দিকে মনোযোগ দিচ্ছি। এছাড়াও, আমাদের লক্ষ্য হল এই কাপড়গুলিতে প্রিন্ট করা, যা সাধারণত সুতির কাপড়ে দেখা যায়।
পাটশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, এই কৌশলগত পদক্ষেপগুলি আকিজ ভাইদের পাট খাতে গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের মোট পাট উৎপাদনের প্রায় ৫০ শতাংশ হয় তাদের মিলগুলি থেকে।
২০২০ সাল থেকে, আকিজ গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন- আকিজ বশির গ্রুপের প্রতিষ্ঠাতা - পাট শিল্পে উল্লেখযোগ্য অধিগ্রহণ শুরু করেন। তিনি জনতা জুট মিলস এবং সাদাত জুট মিলস ক্রয় করেন, যার সম্মিলিত ব্যয় ৭০০ কোটি টাকারও বেশি। তিনি পারটেক্স গ্রুপ থেকে পারটেক্স জুট মিলসও কিনেছেন প্রায় ৫০০ কোটি টাকা দামে। এখানেই শেষ নয়, তিনি তার মিলের আধুনিকীকরণ এবং পণ্যে বৈচিত্র্য আনতে পাটে বিনিয়োগ অব্যাহত রাখেন।
বাংলাদেশের পাট শিল্প
বাংলাদেশে বছরে ১১-১২ লাখ টন পাট উৎপাদন হয়। যার মধ্যে দুই লাখ টন কাঁচা পাট সরাসরি রপ্তানি করা হয় এবং আরও দুই লাখ টন স্থানীয়ভাবে ব্যবহার করা হয়। বাকি সাত লাখ টন ব্যবহার করা হয় বিভিন্ন পণ্য বিশেষ করে বিশ্ববাজারে রপ্তানির জন্য সুতা তৈরিতে।
বাংলাদেশ ২০২২-২৩ অর্থবছরে ৯১২ মিলিয়ন ডলার মূল্যের পাট ও পাটজাত পণ্য রপ্তানি করেছে, যা এক বছর আগের তুলনায় ১৯ শতাংশ কম। এই রপ্তানি আয়ের মধ্যে, প্রায় ৫০০ মিলিয়ন এসেছে সুতা থেকে। যা এক বছর আগের তুলনায় ২৮ শতাংশ কম।
রপ্তানিকারকরা পাট রপ্তানি হ্রাসের জন্য বৈশ্বিক অর্থনৈতিক মন্দাকে দায়ী করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশের পাটের সুতার সবচেয়ে বড় বাজার তুরস্কে রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। দুই লাখ টন থেকে এখন প্রায় এক লাখ টনে নেমেছে।
ইরান, ভারত ও চীনের মতো অন্যান্য বড় বাজারেও রপ্তানি কমছে। তারা বলেন, কাঁচা পাটের উচ্চ মূল্য- প্রতি মণ ৬,০০০ টাকা- দুই বছর আগে অনেক ক্রেতাকে পাটজাত পণ্যের বিকল্প খুঁজতে বাধ্য করেছে।
আকিজ ভাইয়েরা এগিয়ে যাচ্ছেন
প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে বিশেষ করে ছোট অনেক মিল যখন গত কয়েক বছরে বন্ধ হয়ে যাচ্ছে, আকিজ গ্রুপের ভাইয়েরা এই খাতে এগিয়ে যাচ্ছেন।
শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক বছরে উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এই সময় আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে গেছে। যার ফলে ছোট মিলগুলো বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের মতে, দেশের ৮০টি পাটকলের মধ্যে ১২টি পুরোপুরি বন্ধ এবং এক ডজনেরও বেশি কারখানা টিকে থাকার জন্য সংগ্রাম করছে। (বিজনেজ স্ট্যান্ডার্ড অবলম্বনে)
শেয়ারনিউজ, ১২ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- সপ্তাহজুড়ে বিনিয়োগকারীরা হারালো ২ হাজার ৬৫৮ কোটি টাকা
- একিমি ল্যাবরেটরিজের এমডি মিজানুর রহমান সিনহা আর নেই
- ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ মুনাফায়, বড় লোকসানে ইসলামী ব্যাংক
- কারিনা কায়সারের মৃত্যুতে আবেগঘন পোস্ট আসিফ মাহমুদের
- একদিনেই আবার কমল স্বর্ণের দাম, বাজারে বড় পরিবর্তন
- তারেক রহমানকে ডক্টরেট বিতর্কে অবশেষে স্পষ্ট করল ঢাবি
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- ধর্ষ/ণ মামলার চাপ সইতে না পেরে মানসিক ভারসাম্য হারালেন সেই ইমাম
- চিত্রনায়িকার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার
- পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি
- সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- নীরবতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্নের মুখে মাশরাফী
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ডেল্টা লাইফের আর্থিক প্রতিবেদনে বড় অনিয়মের অভিযোগ বিএসইসির
- চাঁদপুর সফরে বড় কর্মসূচিতে থাকছেন প্রধানমন্ত্রী
- পবিত্র মসজিদে নববীতে সেবার সুযোগ দিল সৌদি আরব
- ঐতিহাসিক কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
- ‘বাড়িতে ৩ মেয়ে, স্বামী অসুস্থ... আমাকে যেতে দিন’
- তারেক রহমানকে নিয়ে চাঞ্চল্যকর দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর
- আলু-পেঁয়াজ রপ্তানি বিষয়ে বড় সিদ্ধান্ত জানালেন শুভেন্দু
- সংসার গড়ার স্বপ্নে পরিবারের সর্বনাশ করলেন তরুণী
- বিজ্ঞানীদের গবেষণায় বারমুডার ‘রহস্য’ উন্মোচন
- নারী-পুরুষের আয়ুষ্কালের পার্থক্যের আসল কারণ
- কারিনা কায়সারের মৃত্যুর খবর, মুখ খুলল পরিবার
- তরুণীর মরদেহ দাফনে স্থানীয়দের বাধা, জানা গেল কারণ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- হাইকোর্টে হাজিরার পর প্রশ্নের মুখে মমতার আইনজীবী পরিচয়
- ওরিয়ন চেয়ারম্যানের আবেদন নামঞ্জুর
- মির্জা ফখরুলকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে বিপাকে কনটেন্ট ক্রিয়েটর
- অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতার অভিযোগে যা বললেন তাসনিম জারা
- প্রবাসীদের জন্য আসছে নতুন কার্ড, মিলবে বিশেষ সুবিধা
- এক সপ্তাহের সর্বনিম্নে সোনা, বাজারে নতুন শঙ্কা
- হরমুজ বন্ধ ও ইরান চুক্তি নিয়ে মুখ খুললেন ওবামা
- তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু, জানা গেল কারণ
- ইউনিট ফান্ড নিবন্ধনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা আইসিবির
- প্রগতী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বড় গ্রাহক ঋণ নীতিতে বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক
- ট্রাম্পকে যা খাওয়ালেন জিনপিং
- হঠাৎ এক পণ্য রপ্তানি বন্ধ করল ভারত!
- ডলার নিয়ে নতুন কৌশল! অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন
- ঈদে সবাই ছুটি পাবে না! জানুন কোন চাকরিতে কতদিন ডিউটি
- শেয়ারবাজারে সুশাসন জোরদারে করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ জারি
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির নতুন রোডম্যাপ ফাঁস
- সরকারের নতুন সিদ্ধান্তে আনন্দের ঢেউ! ঈদে বিশাল ছুটি নিশ্চিত
- ১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ নিয়ে যা জানাল পুলিশ
- ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে
- পশ্চিমবঙ্গে পশু জবাই নিষিদ্ধ, বিজেপির নতুন নির্দেশনা
- সাবেক অধিনায়ক মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস
- পৃথিবীর ৬টি দেশ যেখানে রাত হয় না – জানলে অবাক হবেন!
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত বিএসইসির
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সঞ্চয়কারীদের জন্য বড় ঘোষণা আসছে বাজেটে
- পাঁচ ব্যাংক মার্জারে বিনিয়োগকারীদের সুরক্ষা চায় ডিএসই













