নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা, এবার নাম হতে পারে ‘কানি’
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। গত এক মাসে অর্ণব, মুরাসু ও আকভান নামে পরপর তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে ‘কানি’। নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরদিন ৩০ নভেম্বরের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর অনুকূল পরিবেশ পেলে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
উপগ্রহচিত্রভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে। ৩০ নভেম্বরের মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ২ ডিসেম্বর নাগাদ সিস্টেমটির শক্তি আরও বাড়তে পারে।
প্রাথমিক পূর্বাভাসে সিস্টেমটির পশ্চিম থেকে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু অথবা শ্রীলঙ্কা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এর সম্ভাব্য গতিপথ ও শক্তি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। কোনো কোনো মডেল বলছে, সমুদ্রের ওপরেই এটি উল্লেখযোগ্য শক্তি অর্জন না করে দুর্বল হয়ে যেতে পারে।
সম্ভাব্য গতিপথ নিয়েও এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আবহাওয়ার দুটি প্রধান মডেলের একটির পূর্বাভাসে সিস্টেমটির মিয়ানমারের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত রয়েছে। অন্য মডেলটি শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের উপকূলমুখী গতিপথ দেখাচ্ছে। ফলে শেষ পর্যন্ত এটি কোন দিকে যাবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গত ২৭ নভেম্বরের জিএফসি মডেলের সর্বশেষ হালনাগাদেও সিস্টেমটির সম্ভাব্য অবস্থান ও অগ্রসর হওয়ার প্রবণতা উঠে এসেছে। তবে পরবর্তী পূর্বাভাসে এর শক্তি ও গতিপথের চিত্র বদলে যেতে পারে।
এদিকে সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে ভারতের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সাময়িক পরিবর্তন আসতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে টানা দুই দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে। এ সময়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ‘কানি’ তৈরি হওয়া বা এর নির্দিষ্ট গতিপথ নিশ্চিত হয়নি। ঘূর্ণাবর্তটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয় কি না, তা নির্ভর করছে পরবর্তী আবহাওয়ার পরিস্থিতি ও পূর্বাভাসের ওপর।
আয়মান/
পাঠকের মতামত:
- নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা, এবার নাম হতে পারে ‘কানি’
- দীর্ঘদিন পর নিজেদের কর্মকর্তা পেল তিতাসের শীর্ষ পদ, এমডি সাইদুল হাসান
- নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের, তালিকায় ৫ প্রতিষ্ঠান
- প্রধানমন্ত্রীর খাবারের বাজেট নিয়ে আইনি নোটিশ, ১০ দিনের সময়
- ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে সরে আসছেন শেখ হাসিনা
- জ্বালানি সংকট ও চড়া সুদে লোকসানে শেয়ারবাজারের ৮১ কোম্পানি
- তিতাস গ্যাসের পাওনা, পেনশন ও ব্যাংক হিসাবে বড় ধরনের অসংগতি
- বিএসইসির অনুমোদনের অপেক্ষায় প্রিমিয়ার সিমেন্টের একীভূতকরণ পরিকল্পনা
- প্রায় পাঁচ গুণ মুনাফা বৃদ্ধির কারণ ব্যাখা করল ওয়াটা কেমিক্যাল
- যে কারণে বিএসআরএম স্টিলের মুনাফায় বড় উল্লম্ফন
- শীর্ষ ১০ কোম্পানির শেয়ারে ৬৩১ কোটি টাকার সিংহভাগ বিনিয়োগ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয় করলেই ১২০ শতাংশ বোনাস
- লকডাউনের প্রভাব নেই শেয়ারবাজারে, ইতিবাচক ধারায় সপ্তাহ শুরু
- ২৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ভিডিও কলে প্রবাসীদের এমন রোমান্টিক কাণ্ডে হাসির রোল
- ২৯ হাজার ৬৩৪টি শেয়ার বিক্রি সম্পন্ন
- ১৫ মিনিটে প্রথম ব্যাগ, ৪৭ মিনিটে শেষ—থার্ড টার্মিনালের নতুন নিয়ম
- গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সম্পূরক পরীক্ষা
- তিন দিনে তিনবার দাম বৃদ্ধি, আবারও নাগালের বাইরে সোনা
- দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক বন্ধ, আমানত জানাল কর্তৃপক্ষ
- সপ্তাহের প্রথম দিনেই শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল প্রধান সূচক
- সী পার্ল বিচ রিসোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছেলেদের বিয়ের বয়স ২১ থেকে কমে ১৮ হচ্ছে
- শিক্ষামন্ত্রী মিলনের পরিবারে শোকের ছায়া
- সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই ভাই আটক
- সাফকোর চুক্তির অনুলিপি ডিএসইতে, বিডি ফাইন্যান্সে নতুন চেয়ারম্যান
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার ক্রয় সম্পন্ন
- বাংলাদেশকে ঘিরে ভারতীয় গণমাধ্যমের যত অপপ্রচার
- বিএনপি ও ফাহামকে খোঁচা দিয়ে প্রশ্ন করলেন পিনাকী
- হঠাৎ বড় অভিযান, বদলে যাচ্ছে হিসাব
- স্পিকার হাফিজ উদ্দিনের মন্তব্যে 'গা জ্বলছে' ভারতীয়দের
- শয়তান দেখার অভিজ্ঞতা, ধর্ম আর বিজ্ঞান যা ব্যাখ্যা দেয়
- সারাদেশে রাতভর একের পর এক আগুন ও বিস্ফোরণ
- যে ফ্লাইটে দেশে ফিরবেন শেখ হাসিনা
- যুবদল নেতাকে কুপিয়ে জখমের পর সাবেক এমপির ৪ বাড়িতে আগুন
- মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন ২৮ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জকে স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃসংবাদ
- পে-স্কেল নিয়ে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
- ৩৫ বছর পার হলেই বাড়ে যেসব রোগের ঝুঁকি
- মোরগ পোলাও খাইয়ে ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না লুট
- মাওলানা সাদ ও দেওবন্দের বিরোধের নেপথ্যে জানালেন সালমান বিজনুরি
- এবার নতুন প্ল্যাটফর্ম চালু করল বাংলাদেশ ব্যাংক
- হাসিনার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাশেদ খাঁন
- ইসলাম ধর্ম বেছে নিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা
- আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ব্যাংক-বিমা-শেয়ারবাজারে আন্তঃসংযোগ
- বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্যও নতুন নিয়ম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
- যে ফ্লাইটে দেশে ফিরবেন শেখ হাসিনা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা, এবার নাম হতে পারে ‘কানি’
- দীর্ঘদিন পর নিজেদের কর্মকর্তা পেল তিতাসের শীর্ষ পদ, এমডি সাইদুল হাসান
- প্রধানমন্ত্রীর খাবারের বাজেট নিয়ে আইনি নোটিশ, ১০ দিনের সময়
- ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে সরে আসছেন শেখ হাসিনা
- ভিডিও কলে প্রবাসীদের এমন রোমান্টিক কাণ্ডে হাসির রোল













