×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়

২০২৬ নভেম্বর ২৪ ১১:৩৯:৫৬
অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়

নিজস্ব প্রতিবেদক: অভিনেতা সোহেল খানের মৃত্যুর আগমুহূর্তের ঘটনা তুলে ধরেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। বগুড়ার একটি হোটেলে একসঙ্গে সিনেমার শুটিংয়ে ছিলেন তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হোটেলকক্ষ থেকে বের হয়েই মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর আগের মুহূর্তগুলোর বর্ণনা দেন শাহরিয়ার নাজিম জয়। তিনি জানান, তারা দুজন বগুড়ার হোটেল মম ইন-এ ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন।

জয়ের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। তার পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। তাকে নিতে গাড়িও হোটেলের নিচে অপেক্ষা করছিল। এ সময় প্রোডাকশন টিমের একজন সদস্য তাকে ডাকতে কক্ষে যান। কক্ষ থেকে বের হওয়ার সময়ই মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান। পরে তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়লেন সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত।’

জয় আরও জানান, প্রথমে সেখানে উপস্থিত কয়েকজন বিষয়টিকে সকালের নাশতায় ড্রাগন ফল খাওয়ার প্রতিক্রিয়া বলে মনে করেছিলেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করে জয় পোস্টের শেষে লেখেন, ‘প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

উল্লেখ্য, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে