বিপাকে পড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে বেতন না পেয়ে চাকরি হারানো ২৩০ জনের বেশি অভিবাসী শ্রমিকের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। নতুন চাকরির পাশাপাশি কয়েকজন শ্রমিক ইতোমধ্যে তাদের বকেয়া বেতনও পেয়েছেন। ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে নতুন করে আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শ্রমিকেরা।
শনিবার (৮ নভেম্বর) সিঙ্গাপুরের সংবাদমাধ্যম ‘দ্য স্ট্রেইটস টাইমস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবর থেকে বকেয়া বেতনের দাবিতে অভিযোগ জানানো ২৩০ জনের বেশি শ্রমিকের জন্য নতুন চাকরির ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় (এমওএম)। শুক্রবার মন্ত্রণালয়ের অনবোর্ডিং সেন্টারে একটি কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়। সেখানে নির্মাণ ও প্রক্রিয়াজাতকরণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের সঙ্গে শ্রমিকদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সাময়িক আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।
এই শ্রমিকেরা ‘প্রসেস মেইনটেন্যান্স সলিউশনস’ এবং ‘জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশন’ নামের দুটি প্রতিষ্ঠানে কাজ করতেন। বেতন পরিশোধ না করার অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে তদন্ত করছে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়।
ক্ষতিগ্রস্ত শ্রমিকদের একজন বাংলাদেশের রাজশাহীর ২১ বছর বয়সি রব্বানি মো. গোলাম। গত এপ্রিলে তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। দুই মাসের বেতন বকেয়া থাকায় তার হাতে ১০ সিঙ্গাপুরি ডলারেরও কম অর্থ অবশিষ্ট ছিল। গত ৬ নভেম্বর একটি নির্মাণ প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন তিনি।
দ্য স্ট্রেইটস টাইমসকে রব্বানি বলেন, এখন আর আগের মতো দুশ্চিন্তা হচ্ছে না। আবার বেতন আয় করতে পারবেন বলে আশা করছেন তিনি। গত এক মাস ধরে বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে চলতে হয়েছে বলেও জানান এই শ্রমিক।
একই প্রতিষ্ঠানের আরেক বাংলাদেশি শ্রমিক ২৩ বছর বয়সি মো. সাব্বির আলম নভেম্বরের শুরুতে তার বকেয়া বেতন পেয়েছেন। তিনি জানান, বেতন পেয়ে স্বস্তি ফিরেছে। বাংলাদেশে চার সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। নতুন কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় এবার পরিবারের কাছে আবারও টাকা পাঠাতে পারবেন বলে আশা করছেন।
তবে সব শ্রমিকের অনিশ্চয়তা এখনো কাটেনি। ‘জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশন’-এ কর্মরত ২১ বছর বয়সি সায়মন ইসলাম এখনো নতুন নিয়োগকর্তার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। গত অক্টোবরে তার ওয়ার্ক পারমিট বাতিল হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে তার তিন মাসের বেতন বকেয়া রয়েছে।
সিঙ্গাপুরে আসার জন্য নেওয়া ৬ হাজার ডলারের ঋণ এখনো পরিশোধ করতে হচ্ছে জানিয়ে সায়মন বলেন, বকেয়া বেতন ফেরত না পেলেও তাকে আবার কাজে ফিরতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, ‘প্রসেস মেইনটেন্যান্স সলিউশনস’-এর প্রায় ১২০ জন ক্ষতিগ্রস্ত শ্রমিকের মধ্যে অধিকাংশই বকেয়া বেতন পেয়েছেন বলে ওই প্রতিষ্ঠানের পাঁচজন শ্রমিক জানিয়েছেন। তবে ‘জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশন’-এর তিনজন শ্রমিক জানিয়েছেন, তারা এখনো বকেয়া বেতন পাননি।
এর আগে গত ২৯ অক্টোবর দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রতিষ্ঠান দুটির শ্রমিকেরা গত আগস্ট থেকে বেতন পাচ্ছিলেন না। সেপ্টেম্বরের শেষ দিক থেকে কয়েক দফায় তাদের ওয়ার্ক পারমিটও বাতিল করা হয়।
নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে শ্রমিকদের শুধু প্রক্রিয়াজাতকরণ খাতেই সীমাবদ্ধ রাখা হচ্ছে না। নির্মাণ খাতেও কাজের সুযোগ দেওয়া হচ্ছে। অনেক শ্রমিক এই খাতে কাজ করতে আগ্রহী, কারণ সেখানে তুলনামূলক বেশি আয় করা সম্ভব।
সিঙ্গাপুরের অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘ট্রানজিয়েন্ট ওয়ার্কার্স কাউন্ট টু’ (টিডব্লিউসি২) গত আগস্টে প্রকাশিত এক জরিপে জানিয়েছে, নির্মাণ খাতে শ্রমিকদের গড় মাসিক আয় ৮৬৮ সিঙ্গাপুরি ডলার। অন্যদিকে প্রক্রিয়াজাতকরণ খাতে গড় মাসিক আয় ৭৭১ সিঙ্গাপুরি ডলার। উভয় হিসাবেই ভাতা অন্তর্ভুক্ত রয়েছে, তবে অতিরিক্ত কাজের পারিশ্রমিক বা ওভারটাইমের অর্থ হিসাব করা হয়নি।
সিঙ্গাপুরের অভিবাসী শ্রমিক কেন্দ্র (এমডব্লিউসি) এবং জনশক্তি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বকেয়া বেতনের দাবি নিষ্পত্তি, নতুন কর্মসংস্থান, খাবার ও আবাসনের ব্যবস্থা করতে সহায়তা করছে।
এমডব্লিউসির তথ্য অনুযায়ী, গত ৩ নভেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জনশক্তি মন্ত্রণালয়ের অনবোর্ডিং সেন্টারে স্থানান্তর করা হয়েছে। সংস্থাটির সহায়তা পাওয়া ২৩০ জন শ্রমিকের ৯০ শতাংশের বেশি বকেয়া বেতনের দাবিতে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন।
এমডব্লিউসির পরিচালক মাইকেল লিম জানান, যেসব শ্রমিক নিজেরাই নতুন চাকরি খুঁজে পেয়েছেন, তাদের ক্ষেত্রেও নিয়ম অনুযায়ী নিয়োগকর্তা পরিবর্তনের আবেদন করতে সহায়তা করা হচ্ছে। পাশাপাশি বকেয়া বেতনের দাবি নিষ্পত্তি ও পরবর্তী করণীয় নির্ধারণেও শ্রমিকদের পাশে থাকবে সংস্থাটি।
অন্যদিকে, জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমিকদের বেতন পরিশোধ না করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে কর্মসংস্থান আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।তবে চলমান তদন্তের স্বার্থে প্রতিষ্ঠান দুটি এবং তাদের মধ্যকার সম্ভাব্য সম্পর্ক নিয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি মন্ত্রণালয়।
দ্য স্ট্রেইটস টাইমসের আগের অনুসন্ধানে দেখা গেছে, প্রতিষ্ঠান দুটির পরিচালকরা এর আগে এমন দুটি পৃথক প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন, যেগুলোর মালিকানায় ছিলেন জুলাইয়ে কর্মসংস্থানসংক্রান্ত অপরাধের সন্দেহে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি। এ ঘটনায় একটি অপরাধী চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়।
এদিকে, প্রতিষ্ঠান দুটির সঙ্গে সংশ্লিষ্ট একজন বাংলাদেশি ব্যক্তি শ্রমিকদের নিয়োগ এবং বিভিন্ন কর্মস্থলে পাঠানোর কাজ করতেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে তারা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করেছেন।
গত ২৬ অক্টোবর বাংলাদেশ হাইকমিশন জানায়, তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে এবং শ্রমিকদের সহায়তা ও তদন্তের বিষয়ে সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত।
মুসআব/
পাঠকের মতামত:
- বিপাকে পড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
- ড্রাইভিং লাইসেন্স করতে লাগবে যেসব কাগজ, আবেদন করবেন যেভাবে
- মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গেল
- তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পরীমণিকে, নোটিশে আরও যেসব দাবি
- ন্যাশনাল টিউবসের কোম্পানি সচিব পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা পদ্মা অয়েলের
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ট ঘোষণা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ৫০তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
- গাজী নজরুল ও আমির হামজার নারীঘটিত ঘটনায় জামায়াত গুম!
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
- বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান, তুমুল শোরগোল
- ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানা গেল কারা পাবেন
- আমার নিরাপত্তা কোথায়’, ফেসবুকে বিচার চাইলেন ড. খন্দকার মোশাররফের পুত্রবধূ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- ৫০তম বিসিএসের ফল নিয়ে বড় আপডেট
- শেয়ারবাজারের দুই শীর্ষ বিমা কোম্পানির কার্গো বিমা স্থগিত
- সৌদি আরবের ভিসা পেতে আর যেতে হবে না দূতাবাসে!
- সদস্যপদ হারিয়ে ফেসবুক লাইভে তানজিন তিশার বিস্ফোরক বক্তব্য
- ৮ নভেম্বর ছুটি নিয়ে বড় বিভ্রান্তি, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
- ‘ভোট চুরি’র পর মোদির বিরুদ্ধে রাহুলের নতুন চুরির বোমা!
- ভারতসহ ৪ দেশ ছাড় পেলেও বাংলাদেশের কী অবস্থা!
- নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- পরীমণি ইস্যুতে হেনস্তার শিকার সাংবাদিকের পাশে হাসনাত আবদুল্লাহ
- এবার মুফতি আমির হামজার নারীঘটিত কেলেঙ্কারি
- গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা
- ৪০ দিনের কাজ এক দিনে: ব্র্যাক ব্যাংকের ডিজিটাল বিপ্লব
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- দুর্বল ব্যাংকে আটক বিপুল আমানত: রহস্য উন্মোচনে তদন্ত কমিটি
- সাবসিডিয়ারির ওপর নির্ভর করে ইউসিবি’র ঘুরে দাঁড়ানোর গল্প
- সপ্তাহজুড়ে ১০ কোম্পানির ইপিএস প্রকাশ
- সাপ্তাহজুড়ে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- দখলে নিতে চায় বাংলাদেশের ৩ জেলা, এ যেন আরেক ময়ূখ!
- নাস্তিক থেকে ইসলামের ছায়াতলে যেভাবে ফেরেন সামান্তা শারমিন
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- লেনদেন বাড়লেও শেয়ারবাজারমূল্য কমেছে ৭ হাজার কোটি টাকা
- সূচক ও বাজার মূলধনে পতন, তবু ডিএসইতে লেনদেন বাড়ল ১৭ শতাংশ
- ডিভিডেন্ডের গল্প শেষ! বিনিয়োগকারীদের সামনে নতুন সমীকরণ শেয়ারবাজারে
- শেয়ারবাজারের এক প্রান্তে মন্দার মেঘ, অন্য প্রান্তে উত্থানের উত্তাপ!
- আট বিভাগে দিনের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- ৭ নভেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দর
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি













