×
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা 

২০২৬ নভেম্বর ০৮ ১০:২৩:৩১
ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ট শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। একই সঙ্গে বোনাস শেয়ারও শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা দিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অনুমোদিত ক্যাশ ডিভিডেন্ট বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা দেওয়া হয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে ১৮ টাকা করে ক্যাশ ডিভিডেন্ট পেয়েছেন শেয়ারহোল্ডাররা, আর প্রতি ১০টি শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার পাবেন।

এর আগে সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির বোর্ড ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ট, অর্থাৎ মোট ১৯০ শতাংশ ডিভিডেন্ট সুপারিশ করে। ১৫ অক্টোবর, ২০২৬ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডাররা এ ডিভিডেন্ট অনুমোদন করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে