×
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ডিভিডেন্ট ঘোষণা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের

২০২৬ নভেম্বর ০৮ ১০:০২:৫০
ডিভিডেন্ট ঘোষণা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট সুপারিশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ শেয়ারহোল্ডাররা এ ডিভিডেন্ট পাবেন। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ২ কোটি ৪০ লাখ এবং সাধারণ শেয়ারহোল্ডারদের (আইপিও) হাতে ১ কোটি ৬০ লাখ শেয়ার রয়েছে। সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে মোট ৮০ লাখ টাকা বিতরণ করা হবে।

ডিভিডেন্ট অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর, ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিটে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সশরীরে সভাটি অনুষ্ঠিত হবে বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে , ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশে, হল নম্বর-০৫। এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ২৬ নভেম্বর, ২০২৬।

আলোচ্য অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা, যা আগের অর্থ বছরেও ছিল ২০ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৫ পয়সা, আগের বছর ছিল ১২ টাকা ১৩ পয়সা। শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ৬১ পয়সা।

এদিকে কর্পোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো প্রাইস লিমিট থাকবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে