×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০২৬ নভেম্বর ০৫ ১৬:২৮:৩১
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ১৫ দিন। তবে মোট ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির (শুক্রবার ও শনিবার) সঙ্গে মিলে যাওয়ায় সরকারি কর্মচারীরা কার্যত ২২ দিন ছুটি ভোগ করতে পারবেন।

সরকারি ও আধা সরকারি অফিস, সংবিধিবদ্ধ সংস্থা, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটির তালিকা কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরে মোট পাঁচ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ মার্চ সাধারণ ছুটি এবং ৮ ও ৯ মার্চ ও ১১ ও ১২ মার্চ নির্বাহী আদেশে ছুটি থাকবে।

অন্যদিকে, পবিত্র ঈদুল আজহায় মোট ছয় দিন ছুটি থাকবে। ১৭ মে সাধারণ ছুটি এবং ১৫ ও ১৬ মে ঈদের আগে ও ১৮ থেকে ২০ মে পর্যন্ত ঈদের পরের ছুটি নির্বাহী আদেশে নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে। ৯ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ১০ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে।

২০২৭ সালের সাধারণ ছুটির তালিকা

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরের সাধারণ ছুটির দিনগুলো হলো—

১ ফেব্রুয়ারি — শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

৫ মার্চ — পবিত্র জুমাতুল বিদা।

১০ মার্চ — পবিত্র ঈদুল ফিতর।

২৬ মার্চ — স্বাধীনতা ও জাতীয় দিবস।

১৩ এপ্রিল — চৈত্রসংক্রান্তি।

১ মে — মে দিবস।

১৭ মে — পবিত্র ঈদুল আজহা।

২০ মে — বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)।

৫ আগস্ট — জুলাই গণ-অভ্যুত্থান দিবস।

১৫ আগস্ট — পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

২৫ আগস্ট — জন্মাষ্টমী।

১০ অক্টোবর — দুর্গাপূজা (বিজয়া দশমী)।

৭ নভেম্বর — জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

১৬ ডিসেম্বর — বিজয় দিবস।

২৫ ডিসেম্বর — যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন)।

নির্বাহী আদেশে যেসব ছুটি

২০২৭ সালে নির্বাহী আদেশে যেসব ছুটি নির্ধারণ করা হয়েছে, সেগুলো হলো—

৪ জানুয়ারি — পবিত্র শবে বরাত।

৭ মার্চ — পবিত্র শবে কদর।

৮ ও ৯ মার্চ এবং ১১ ও ১২ মার্চ — ঈদুল ফিতরের আগে ও পরের ছুটি।

১৪ এপ্রিল — বাংলা নববর্ষ।

১৫ ও ১৬ মে এবং ১৮ থেকে ২০ মে — ঈদুল আজহার আগে ও পরের ছুটি।

১৬ জুন — পবিত্র আশুরা।

৯ অক্টোবর — দুর্গাপূজার মহানবমী।

সাধারণ ও নির্বাহী আদেশের ছুটির পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে।

মুসলিম ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি:৬ জানুয়ারি শবে মিরাজ, ১৩ মার্চ ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন, ২১ মে ঈদুল আজহার পরের চতুর্থ দিন, ২৮ জুলাই আখেরি চাহার সোম্বা, ১৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম এবং ২৬ ডিসেম্বর শবে মিরাজ।

হিন্দু ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি:১১ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ৬ মার্চ শিবরাত্রি ব্রত, ২২ মার্চ দোলযাত্রা, ৪ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ৩০ সেপ্টেম্বর মহালয়া, ৭ ও ৮ অক্টোবর দুর্গাপূজার সপ্তমী ও অষ্টমী, ১৪ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্যামাপূজা।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি:১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১০ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২৫ মার্চ পুণ্য বৃহস্পতিবার, ২৬ মার্চ পুণ্য শুক্রবার, ২৭ মার্চ পুণ্য শনিবার, ২৮ মার্চ ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর বড়দিনের আগে ও পরের দিন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি:২০ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (তিন পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য), ১৯ ও ২১ মে বুদ্ধপূর্ণিমার আগে ও পরের দিন, ১৮ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ১৪ অক্টোবর প্রবারণা পূর্ণিমা।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম এবং দেশের অন্যান্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও সংশ্লিষ্ট সামাজিক উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন সরকারি কর্মচারী নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এ জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।

সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করেও ঐচ্ছিক ছুটি ভোগের অনুমতি দেওয়া যেতে পারে।

তবে যেসব অফিসের ছুটি নিজস্ব আইনকানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় অথবা যেসব প্রতিষ্ঠানকে সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় নিজস্ব নিয়ম অনুযায়ী ছুটি ঘোষণা করবে।

এর আগে গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে