×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট

২০২৬ নভেম্বর ০৫ ১৬:০৯:৩১
ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য সাধারণ পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করা হবে। এ ক্ষেত্রে তাঁকে ট্রাভেল পাস বা সাধারণ পাসপোর্ট দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করে প্রস্তাবিত ত্রিপক্ষীয় করিডর নিয়েও কথা বলেন হুমায়ুন কবির।

তিনি বলেন, প্রস্তাবিত করিডর বাস্তবায়িত হলে পুরো অঞ্চল একটি বড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে। এ উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়ে ঢাকার উল্লেখযোগ্য আগ্রহ রয়েছে। তবে এর আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের বাংলাদেশ সফর নিয়েও আশাবাদ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে