১২ শিল্পগ্রুপের মালিকের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: গত কয়েক দিনে রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসব আন্দোলনে বাইরে থেকে উসকানি ও অর্থায়নের অভিযোগ ওঠার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআর সূত্রের বরাতে জানা গেছে, তালিকায় দেশের কয়েকটি শীর্ষ শিল্পগ্রুপের মালিক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং রাজনৈতিক কর্মীরা রয়েছেন। তাদের কারও কারও বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা কিংবা বিগত সরকারের সময় সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার এনবিআরের এক অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগের কথা জানান।তিনি বলেন, বিশেষ একটি কারণে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা বিভাগ ৩৪ ব্যক্তি এবং ৩৪টি পরিবারের ব্যাংক হিসাব জব্দ করছে।
রাজস্ব বোর্ডের সূত্রের দাবি, ১২টি শিল্পগ্রুপের মালিক শ্রমিক আন্দোলনে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করছেন। এ তালিকায় সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম রয়েছে।
একই অভিযোগে বেক্সিমকো গ্রুপের মালিক ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ব্যাংক হিসাবও জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা অন্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
- এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী।
- রেনেসা গ্রুপের মালিক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
- হামিদ গ্রুপের মালিক ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
- ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
- তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান বাদল।
- ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুস ছালাম।
- নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী।
- অ্যাক্সিস নিটওয়্যারস লিমিটেডের পরিচালক জাহিদ আহমেদ টুলু।
- স্ট্যান্ডার্ড হোসেন।
- গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান মাসুমা খাতুন লিপা।
এ ছাড়া রাজধানীর মিরপুর এলাকায় শ্রমিক আন্দোলনে অর্থ জোগানের অভিযোগে সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে বলে সূত্রের দাবি। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর ভাগনে আলিফ মোল্লা, জাহাঙ্গীর আলমের সহযোগী মাহবুবুর রহমান জুয়েল, স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী কামাল গাজী এবং শুভ নামে এক ব্যক্তি।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম অনলাইনে আন্দোলন-সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয় করছেন। তার নেতৃত্বে ২০ থেকে ২৫টি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন স্থানের আন্দোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়িত্বে প্রায় ১৫০ ব্যক্তি কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এ কারণে বাহাউদ্দিন নাছিমের ব্যাংক হিসাবও জব্দের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ব্যাংক হিসাব জব্দের বিষয়ে জানতে চাইলে এনবিআরের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে ই-মেইলের মাধ্যমে নির্দেশনা পাঠানো হয়েছে।
তবে প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বক্তব্য পাওয়া যায়নি। কারও কারও ব্যাংক হিসাব এর আগে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন সংস্থার মামলায় জব্দ করা হয়েছিল। কয়েকজন কারাগারে রয়েছেন, আবার কেউ দেশের বাইরে অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- হজরত শাহজালাল (রহ.): ৭০০ বছরের হারানো ইতিহাস ও জালালি কবুতরের রহস্য
- ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ক্রাউন সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডরিন পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছয় বছরের মধ্যে প্রথমবার ঋণ ব্যবসায় লোকসানে শেয়ারবাজারের ব্যাংকগুলো
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- গ্রিন ডেল্টার নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি, স্থগিত বিমা ব্যবসা
- বড় কিছু হতে যাচ্ছে, দেশে দেশে খাদ্য মজুতের কড়া নির্দেশ
- যে কারণে নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি
- মুখে ইউয়ান, ব্যাংকে ডলার — ডাবল গেম ফাঁস
- ডাচ্-বাংলা ব্যাংকে চেক জালিয়াতি, বিনিয়োগকারীর ৮৫ লাখ টাকা উধাও
- জাকির নায়েককে নিয়ে ভারতকে মালয়েশিয়ার স্পষ্ট বার্তা
- ইসলাম গ্রহণের পর বিস্ময়কর অভিজ্ঞতা মার্কিন তরুণীর
- ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সৌদি আরবে পরপর দুটি জরুরি সতর্কবার্তা
- ভারতে বসে শেখ হাসিনার নতুন চাল
- ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট
- জাপান পাবে ৭৩%, বাংলাদেশ পাবে ২৭%
- হাতে থাকা স্মার্টফোনই হতে পারে বিপদের কারণ
- কারসাজিমুক্ত বাজার ও পতন ঠেকানোর কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- ৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পাহাড় তলায় পরমাণু বিস্ফোরণ, এক ঘোষণায় চাঞ্চল্য
- তিন কোম্পানির শেয়ারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- ফ্রি ওমরাহ'র সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে
- বালাম ও ন্যান্সির আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী
- সম্পদ ও এনএভি বাড়লেও মুনাফায় বড় পতন ইস্টার্ন লুব্রিক্যান্টসের
- ‘তাহসিফ ভিডিও না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা থাকত’
- ১২ শিল্পগ্রুপের মালিকের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- ছয় মাসের যোগাযোগ, সন্দেশ নিয়ে দেখা করতে গিয়ে বিপাকে যুবক
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা, বড় সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের
- মার্জিন ঋণগ্রহীতাদের ডিভিডেন্ডের তথ্য চাইল ইউনাইটেড পাওয়ার
- পাঁচ গুণ বাড়ছে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন
- বেক্সিমকো গ্রিন সুকুকের অবশিষ্ট ইউনিটও শেয়ারে রূপান্তরের সুযোগ
- ইস্টার্ণ লুব্রিক্যান্টসের ডিভিডেন্ট ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো গ্লোবাল হেভি কেমিক্যালস
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত দুই নেতার
- রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- লেনদেনে বস্ত্র খাত, দরবৃদ্ধিতে তথ্যপ্রযুক্তি ও সিরামিকের দুই কোম্পানি
- শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর সংকেতে স্বস্তিতে বিনিয়োগকারীরা
- আইফোন-কম্পিউটার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ছয় বিদেশি কারামুক্ত
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
জাতীয় এর সর্বশেষ খবর
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- হজরত শাহজালাল (রহ.): ৭০০ বছরের হারানো ইতিহাস ও জালালি কবুতরের রহস্য













