×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

২ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা, বড় সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের

২০২৬ নভেম্বর ০৫ ১১:৩৩:৫৪
২ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা, বড় সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, গত ৪ নভেম্বর, ২০২৬ অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যাংকটির সংঘস্মারক ও সংঘবিধি সংশোধনের মাধ্যমে অনুমোদিত মূলধন বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা (২০ হাজার মিলিয়ন), যা বাড়িয়ে ১০ হাজার কোটি টাকায় (১ লাখ মিলিয়ন) উন্নীত করা হবে।

তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র এবং বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে