কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, শেয়ারবাজারে আরও বড় ধস
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধার মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্তও বাজারের পতন ঠেকাতে পারেনি। বরং কেন্দ্রীয় ব্যাংকের এমন ইতিবাচক উদ্যোগের পরদিন মঙ্গলবার (০৩ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে দরপতনের মাত্রা আরও বেড়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও আস্থার সংকট নতুন করে গভীর হয়েছে। বাজারসংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, বাজারে স্থিতিশীলতা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপের অভাবেই ইতিবাচক সিদ্ধান্তের সুফল পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে বর্তমান কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে নতুন নেতৃত্বে কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা।
শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ কার্যক্রম অব্যাহত রাখতে সোমবার (০২ নভেম্বর) বিশেষ তহবিল সুবিধার মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আগের সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধার মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলো আগামী ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বিশেষ তহবিলের আওতায় শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ পাবে।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তকে বাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখেছিলেন বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা ছিল, বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধির ফলে ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা বজায় থাকবে এবং বাজারে নতুন করে অর্থপ্রবাহ বাড়বে। এতে দীর্ঘদিনের দরপতন কাটিয়ে শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে। কিন্তু সিদ্ধান্ত ঘোষণার পরদিনই বড় দরপতন হওয়ায় সেই প্রত্যাশা পূরণ হয়নি। উল্টো বাজারের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে।
বাজারসংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরেই দেশের শেয়ারবাজার মূলধনসংকট, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণের কারণে চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাজারে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে তার প্রতিফলন না ঘটায় বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও প্রকট হয়ে উঠছে।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির সময় শেয়ারবাজারে তীব্র তারল্যসংকট মোকাবিলা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ উৎসাহিত করতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিশেষ তহবিল গঠনের নীতিমালা চালু করে বাংলাদেশ ব্যাংক। ওই নীতিমালার আওতায় প্রতিটি তফসিলি ব্যাংক নিজস্ব অর্থায়ন অথবা কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপো সুবিধার মাধ্যমে সর্বোচ্চ ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে পারে।
এই সুবিধার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, বিশেষ তহবিল থেকে শেয়ারবাজারে করা বিনিয়োগ ব্যাংকগুলোর প্রচলিত শেয়ারবাজারে বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিটের বাইরে রাখা হয়। ফলে ব্যাংকগুলো নির্ধারিত বিনিয়োগসীমার অতিরিক্ত হিসেবে এই তহবিলের অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ পায়।
তবে শুধু মেয়াদ বাড়ানো নয়, শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশেষ তহবিলের পরিমাণও বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) প্রতিটি ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে সংগঠনটি এ সুবিধার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সালের নভেম্বর পর্যন্ত বহাল রাখার দাবি জানিয়েছে।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের ইতিবাচক সিদ্ধান্তের পরও শেয়ারবাজারে দরপতন অব্যাহত থাকায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাজারসংশ্লিষ্টদের একাংশ।
তাদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে শেয়ারবাজারে নতুন করে বড় দরপতন কোনোভাবেই প্রত্যাশিত নয়। বিশেষ করে বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে বাজারে ইতিবাচক পরিবেশ তৈরি হওয়ার প্রত্যাশা থাকলেও বাস্তবে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণার মৌসুম চলছে। এর মধ্যেও কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ইতিবাচক সিদ্ধান্ত বাজারে কোনো প্রভাব ফেলতে না পারা উদ্বেগজনক।
বাজারসংশ্লিষ্টদের অভিযোগ, ধারাবাহিক দরপতন নিয়ন্ত্রণে বর্তমান কমিশন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বাজারে আস্থা ফেরাতে দৃশ্যমান উদ্যোগের অভাব রয়েছে। কেন কমিশন পতন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না কিংবা এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানাচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
তাদের মতে, বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা ও কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তৈরি করেছে। সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রীকে পরিবর্তন করেছেন উল্লেখ করে তারা বলেন, একই ধারাবাহিকতায় শেয়ারবাজারের স্বার্থে বর্তমান কমিশন পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করা উচিত।
বাজারসংশ্লিষ্টদের একাংশের দাবি, যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিশন গঠন করা প্রয়োজন। পাশাপাশি বিনিয়োগকারীদের সমস্যা ও প্রত্যাশা সরাসরি তুলে ধরার সুযোগ তৈরি করতে বিনিয়োগকারী সংগঠনের যোগ্য প্রতিনিধিদের কমিশনের পরামর্শক হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এতে বাজারের বাস্তব পরিস্থিতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণকারীরা আরও কার্যকর ধারণা পাবেন বলে মনে করছেন তারা।
ডিএসইতে সব সূচকের পতন, বেড়েছে লেনদেন
এদিকে, মঙ্গলবার (০৩ নভেম্বর) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় টাকার অঙ্কে লেনদেন বেড়েছে।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৪ দশমিক ৩১ পয়েন্টে নেমে এসেছে।
একই দিনে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৭ দশমিক ৫১ পয়েন্ট হারিয়ে ১ হাজার ৩০ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২০ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১ দশমিক ৮৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে মাত্র ৬৮টি প্রতিষ্ঠানের দর বেড়েছে। বিপরীতে ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ৫১টি প্রতিষ্ঠানের দর আগের দিনের অবস্থানে অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণ পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে প্রায় ৫৬৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪১৮ কোটি ২২ লাখ টাকা। সেই হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ১৪৭ কোটি ৬০ লাখ টাকা।
অর্থাৎ টাকার অঙ্কে লেনদেন বাড়লেও অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন এবং সব সূচকের নিম্নমুখী প্রবণতা বাজারের দুর্বল পরিস্থিতিকেই সামনে এনেছে।
সিএসইতেও বড় দরপতন, কমেছে লেনদেন
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মঙ্গলবার নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারটির সার্বিক মূল্যসূচক উল্লেখযোগ্য পরিমাণে কমার পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও হ্রাস পেয়েছে।
সিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার এক্সচেঞ্জটিতে মোট ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ২২ লাখ টাকার। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ৩ কোটি ৫১ লাখ টাকা।
এদিন সিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ১১২টির দর কমেছে এবং ৮৪টির দর অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে, সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৭৪ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১৪ হাজার ২১৪ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসেও সূচকটি ১০৪ দশমিক ৬০ পয়েন্ট কমেছিল। ফলে টানা দুই কার্যদিবসে সিএসইর সার্বিক সূচকে বড় ধরনের পতন ঘটেছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর মতো ইতিবাচক সিদ্ধান্তের পরও উভয় শেয়ারবাজারে দরপতন অব্যাহত থাকা বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের বিষয়। এ পরিস্থিতিতে বাজারে আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর নজরদারি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রয়োজনীয় নীতিগত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
এসএ খান/
পাঠকের মতামত:
- বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
- এআই নিয়ে নতুন শঙ্কা, শেয়ারবাজারে ভয়াবহ দরপতন
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- হজরত শাহজালাল (রহ.): ৭০০ বছরের হারানো ইতিহাস ও জালালি কবুতরের রহস্য
- ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ক্রাউন সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডরিন পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছয় বছরের মধ্যে প্রথমবার ঋণ ব্যবসায় লোকসানে শেয়ারবাজারের ব্যাংকগুলো
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- গ্রিন ডেল্টার নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি, স্থগিত বিমা ব্যবসা
- বড় কিছু হতে যাচ্ছে, দেশে দেশে খাদ্য মজুতের কড়া নির্দেশ
- যে কারণে নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি
- মুখে ইউয়ান, ব্যাংকে ডলার — ডাবল গেম ফাঁস
- ডাচ্-বাংলা ব্যাংকে চেক জালিয়াতি, বিনিয়োগকারীর ৮৫ লাখ টাকা উধাও
- জাকির নায়েককে নিয়ে ভারতকে মালয়েশিয়ার স্পষ্ট বার্তা
- ইসলাম গ্রহণের পর বিস্ময়কর অভিজ্ঞতা মার্কিন তরুণীর
- ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সৌদি আরবে পরপর দুটি জরুরি সতর্কবার্তা
- ভারতে বসে শেখ হাসিনার নতুন চাল
- ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট
- জাপান পাবে ৭৩%, বাংলাদেশ পাবে ২৭%
- হাতে থাকা স্মার্টফোনই হতে পারে বিপদের কারণ
- কারসাজিমুক্ত বাজার ও পতন ঠেকানোর কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- ৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পাহাড় তলায় পরমাণু বিস্ফোরণ, এক ঘোষণায় চাঞ্চল্য
- তিন কোম্পানির শেয়ারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- ফ্রি ওমরাহ'র সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে
- বালাম ও ন্যান্সির আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী
- সম্পদ ও এনএভি বাড়লেও মুনাফায় বড় পতন ইস্টার্ন লুব্রিক্যান্টসের
- ‘তাহসিফ ভিডিও না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা থাকত’
- ১২ শিল্পগ্রুপের মালিকের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- ছয় মাসের যোগাযোগ, সন্দেশ নিয়ে দেখা করতে গিয়ে বিপাকে যুবক
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা, বড় সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের
- মার্জিন ঋণগ্রহীতাদের ডিভিডেন্ডের তথ্য চাইল ইউনাইটেড পাওয়ার
- পাঁচ গুণ বাড়ছে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন
- বেক্সিমকো গ্রিন সুকুকের অবশিষ্ট ইউনিটও শেয়ারে রূপান্তরের সুযোগ
- ইস্টার্ণ লুব্রিক্যান্টসের ডিভিডেন্ট ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো গ্লোবাল হেভি কেমিক্যালস
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত দুই নেতার
- রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ






.jpg&w=50&h=35)



