×
ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

লেনদেনে বস্ত্র খাত, দরবৃদ্ধিতে তথ্যপ্রযুক্তি ও সিরামিকের দুই কোম্পানি

২০২৬ নভেম্বর ০৪ ২০:৫৫:৩৬
লেনদেনে বস্ত্র খাত, দরবৃদ্ধিতে তথ্যপ্রযুক্তি ও সিরামিকের দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়া্রবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের লেনদেনে বস্ত্র খাতের আধিপত্য দেখা গেছে। মোট লেনদেনের বড় অংশ এসেছে এ খাত থেকে। কোম্পানিভিত্তিক লেনদেনে সবচেয়ে এগিয়ে রয়েছে মতিন স্পিনিং মিলস। একক কোম্পানি হিসেবে সর্বোচ্চ ৩২ কোটি ৫৬ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটির। তবে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল তথ্য প্রযুক্তি খাতের আমরা টেকনোলজি এবং সিরামিক খাতের শাইনপুকুর সিরামিক। কোম্পানি দুটির শেয়ার দর বেড়েছে যথাক্রমে ৯.৭৪ শতাংশ ও ৯ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার মতিন স্পিনিংয়ের ৩০ লাখ ৫৩ হাজার ৮৫৮টি শেয়ার হাতবদল হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ৫৫ লাখ ৮২ হাজার টাকা। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ১০৭ টাকা ২০ পয়সা, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২৩ শতাংশ বেশি।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে এনভয় টেক্সটাইল। কোম্পানিটির ২৪ লাখ ৪৩ হাজার ৪১১টি শেয়ার লেনদেনের মাধ্যমে ১৯ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার টাকার বেশি লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা শাহাজীবাজার পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৪ লাখ টাকার বেশি। এরপর রয়েছে সায়হাম টেক্সটাইল, যার লেনদেনের পরিমাণ প্রায় ১৭ কোটি ৯৯ লাখ টাকা। পঞ্চম স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৩ কোটি ৫ লাখ টাকা।

খাতভিত্তিক হিসাবে বস্ত্র খাতে মোট লেনদেন হয়েছে প্রায় ১৫২ কোটি ৯৬ লাখ টাকা। এরপর বিমা খাতে ৬৬ কোটি ১৫ লাখ টাকা, ওষুধ ও রসায়ন খাতে ৫১ কোটি ২৯ লাখ টাকা, প্রকৌশল খাতে ৪২ কোটি ৫৩ লাখ টাকা এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রায় ৪১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্যাংক খাতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৫ কোটি ৩২ লাখ টাকা।

বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির শেয়ারই লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৯টির দর বেড়েছে, ৬টির কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত ছিল। বিমা খাতেও ইতিবাচক প্রবণতা ছিল। এ খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৫২টির দর বেড়েছে এবং ৬টির কমেছে। ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ২৮টির দর বেড়েছে।

কোম্পানি ও খাতভিত্তিক লেনদেনের এই চিত্রে বস্ত্র খাতের সক্রিয়তা বিশেষভাবে লক্ষণীয়। শুধু লেনদেনের পরিমাণেই নয়, দরবৃদ্ধির দিক থেকেও প্রথম ও দ্বিতীয় কোম্পানির পর খাতটির বেশ কয়েকটি কোম্পানি এগিয়ে ছিল। তবে সামগ্রিক বাজারে সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনের পরিমাণ কমে যাওয়ায় খাতভিত্তিক সক্রিয়তা ও বাজারের মোট অর্থপ্রবাহের পার্থক্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে