যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী রেকর্ড গড়লেন যারা
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন কেবল দলীয় ক্ষমতার লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বৈচিত্র্য ও প্রতিনিধিত্ব নিশ্চিতের ক্ষেত্রে এক ঐতিহাসিক বিপ্লব ঘটিয়েছে। রোমাঞ্চকর এই নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে—সেই হিসাব-নিকাশের পাশাপাশি একাধিক অঙ্গরাজ্যে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ, আদিবাসী, লাতিনা নারী ও মুসলিম প্রার্থীরা জয়ী হয়ে নতুন রেকর্ড তৈরি করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোটগ্রহণের পর প্রকাশিত পূর্বাভাসে দেখা যাচ্ছে, রাজনীতিতে বহু বছরের চেনা সমীকরণ ভেঙে নিজেদের জনগোষ্ঠীর পক্ষে ইতিহাসের সূচনা করেছেন এই প্রার্থীরা।
জর্জিয়ায় দীর্ঘ সময় পর ডেমোক্র্যাটদের সাফল্য: কেইশা ল্যান্স বটমস
জর্জিয়া অঙ্গরাজ্যে বড় ধরনের চমক দেখিয়েছেন সাবেক আটলান্টা মেয়র ও ডেমোক্রেটিক প্রার্থী কেইশা ল্যান্স বটমস। এবিসি নিউজের তথ্য মতে, শত কোটি টাকার মালিক রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে তিনি রাজ্যটির প্রথম নারী গভর্নর নির্বাচিত হওয়ার পথে। জ্যাকসন নির্বাচনের প্রচারে নিজের পকেট থেকে ২০০ মিলিয়ন ডলারের বেশি খরচ করলেও সাধারণ মানুষের ভোটের কাছে সেই বিপুল অর্থ হেরে গেছে। ১৯৯৮ সালের পর এই প্রথম জর্জিয়ায় কোনো ডেমোক্র্যাট প্রার্থী গভর্নর পদে বিজয়ী হতে যাচ্ছেন, যা ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর রাজ্যটিতে ডেমোক্র্যাটদের জন্য এক বিশাল রাজনৈতিক প্রত্যাবর্তন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আদিবাসী গভর্নর ডেব হালান্ড
সাবেক মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ও লাগুনা পুয়েবলো আদিবাসী সম্প্রদায়ের প্রভাবশালী প্রতিনিধি ডেব হালান্ড নিউ মেক্সিকোর ৩৩তম গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে এক বিরল নজির স্থাপন করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি-ই প্রথম কোনো আদিবাসী, যিনি এই দায়িত্ব পেলেন। রিও র্যাঞ্চোর সাবেক মেয়র রিপাবলিকান প্রার্থী গ্রেগ হালকে হারিয়ে বিজয়ী হওয়ার পর ডেব হালান্ড জানান, সাধারণ কর্মজীবী মানুষের মতামতকে মূল্য দিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার যে রায় নিউ মেক্সিকোর জনগণ দিয়েছে, তার মর্যাদা রক্ষায় তিনি কাজ করবেন। এর আগে ২০১৮ সালেও মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই আদিবাসী নারীর একজন হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি।
টেক্সাসে জিনা হিনোজোসার ঐতিহাসিক জয়
টেক্সাসের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের নতুন রূপকার ডেমোক্র্যাট প্রার্থী ও কংগ্রেস সদস্য জিনা হিনোজোসা। দীর্ঘদিনের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করে তিনি রাজ্যটির ইতিহাসে প্রথম লাতিনা নারী গভর্নর নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করছেন। প্রচারণায় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ডেটা সেন্টার স্থাপনের বিষয়ে অ্যাবট প্রশাসনের নীতির তীব্র সমালোচনা করেন এবং জনশিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা লাভ করেন।
ফ্লোরিডায় ইতিহাস গড়লেন রিপাবলিকান বায়রন ডোনাল্ডস
অন্যদিকে ফ্লোরিডার গভর্নর নির্বাচনে জয় তুলে নিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য বায়রন ডোনাল্ডস। এর মাধ্যমে তিনি রাজ্যটির ইতিহাসের সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এক তাৎক্ষণিক বার্তায় ডোনাল্ডস ফ্লোরিডাবাসীর জীবনযাত্রার খরচ কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা ও তরুণ প্রজন্মের উন্নয়নে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
ওহাইও ও উইসকনসিনে নারী ও কৃষ্ণাঙ্গ নেতৃত্বের নতুন অধ্যায়
ওহাইও: ওহাইওর সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যামি অ্যাকটন পরিচিত রিপাবলিকান মুখ বিবেক রামাস্বামীকে পরাজিত করতে যাচ্ছেন। এই জয়ের মধ্য দিয়ে তিনি একাধারে ওহাইওর প্রথম নির্বাচিত নারী গভর্নর এবং প্রথম ইহুদি গভর্নর হওয়ার দ্বিবিধ রেকর্ড স্পর্শ করতে চলেছেন।
উইসকনসিন: মিলওয়াকি কাউন্টির ডেমোক্র্যাট নির্বাহী ডেভিড ক্রাউলি রিপাবলিকান টম টিফানিকে হারিয়ে উইসকনসিনের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবে ঐতিহাসিক মর্যাদা অর্জন করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রথম প্রকাশ্যে সমকামী সিনেটর ক্রিস পাপাস
নিউ হ্যাম্পশায়ারের সিনেট নির্বাচনে বাজিমাত করেছেন প্রতিনিধি পরিষদের সদস্য ক্রিস পাপাস। সাবেক রিপাবলিকান সিনেটর জন সুনুনুকে হারিয়ে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে পাপাস যুক্তরাষ্ট্রের সিনেট ইতিহাসে প্রথম প্রকাশ্যে সমকামী সিনেটর হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করলেন।
সিনেটে নতুন দিগন্ত: প্রথম মার্কিন মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ
এবারের মধ্যবর্তী নির্বাচনের সবচেয়ে আলোচিত বিজয়ের একটি এসেছে মিশিগান অঙ্গরাজ্য থেকে। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে পরাজিত করে সিনেট আসনে জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। এই জয়ের মধ্য দিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো ইতিহাসেই প্রথম মুসলিম সিনেটর হওয়ার ঐতিহাসিক খেতাব অর্জন করলেন। ইসলামবিদ্বেষী বিভিন্ন আক্রমণের শিকার হওয়া সত্ত্বেও সর্বজনীন স্বাস্থ্যসেবা ও নির্বাচনী অর্থায়ন ব্যবস্থার সংস্কারকে মূল হাতিয়ার করে তিনি এই গৌরবোজ্জ্বল জয় ছিনিয়ে আনেন।
মিরাজ/
পাঠকের মতামত:
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী রেকর্ড গড়লেন যারা
- ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক আন্দোলন: বৈঠকে নবগঠিত মজুরি বোর্ড
- মার্জিন ঋণে নয়ছয়: ফেঁসে যাচ্ছে মার্চেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ!
- বন্ধ বিও হিসাব চালুর অনুমোদন, শেয়ারবাজারে তারল্য বাড়ার আশা ডিবিএর
- সূচকের উত্থানেও স্বস্তি নেই, কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন
- এপেক্স ফুডসের বিনিয়োগ ও পাওনা নিয়ে প্রশ্ন, উচ্চ আদালতে দুই মামলা
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক প্রতিবেদনে বড় অসঙ্গতি
- ফার্মা এইডসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে সূচকের বড় উত্থান
- মতিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- যে কারণে ইউনিলিভার কনজিউমার কেয়ারের মুনাফায় বড় ধাক্কা, নগদ প্রবাহে বড় পরিবর্তন
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- প্রিমিয়ার ব্যাংকের নগদ প্রবাহে বড় পরিবর্তন, ঋণাত্মক থেকে ইতিবাচক
- এশিয়াটিক ল্যাবরেটরিজের মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান
- নতুন ১০ খাতে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নাভানা সিএনজির
- ৩ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, শেয়ারবাজারে আরও বড় ধস
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- যে কারণে হাসিনাকে আবু বকর নাটক দেখাতে চান ফাহাম আব্দুস সালাম
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- তাহসিফের শেষবার বারে যাওয়ার সিসিটিভিতে মিলল যে দৃশ্য
- পুরোনো রিকশাও নিবন্ধন পাবে, জেনে নিন নতুন নিয়ম
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের কোম্পানি সচিব নিয়োগ
- ৫ থেকে ৪৫ কেজি— এলপিজি সিলিন্ডারের নতুন দাম
- ৭ নভেম্বর নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন প্রজ্ঞাপন
- প্রায় এক মাস পর কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান
- দিল্লিকে একক করিডর দিতে নারাজ ঢাকা
- ৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রির ঘোষণা ও হালনাগাদ তথ্য
- মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ওইমেক্স ইলেকট্রোডের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- থানায় না গিয়েই হারানো এনআইডির জন্য আবেদন
- ৪৮ বছর পানি পান করেন না ওয়ারেন বাফেট! জানুন কেন
- নূরের বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র নিয়ে নতুন প্রশ্ন তুললেন বার্গম্যান
- রাস্তার কুকুরের ঘেউ ঘেউয়ের পেছনে রয়েছে যে বিশেষ প্রবণতা
- ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- ১ লাখ ২৪ হাজার শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর
- ৫ মাসের সর্বনিম্নে সূচক, কমিশনের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি













