নতুন ১০ খাতে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নাভানা সিএনজির
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড ব্যবসার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহন (ইভি), চার্জিং স্টেশন, ব্যাটারি অদলবদল, গাড়ি বিক্রয় ও রক্ষণাবেক্ষণ এবং সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট বিভিন্ন খাতে কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ নতুন এসব ব্যবসা প্রতিষ্ঠানের সংঘস্মারকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে । এ লক্ষ্যে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ব্যবসা সম্প্রসারণের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন ও চার্জিং হাব স্থাপন এবং বিদ্যমান সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে সরাসরি এসি ও ডিসি দ্রুতগতির চার্জিং অবকাঠামো স্থাপন।
পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনের চার্জিং ও অন্যান্য সেবার জন্য নতুন স্থান অধিগ্রহণ এবং ব্যাটারি অদলবদল বা ব্যাটারি সোয়াপিং স্টেশন স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করেছে কোম্পানিটি।
নতুন ব্যবসায়িক পরিকল্পনার আওতায় বাণিজ্যিক যানবাহন ও বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহনবহরের জন্য জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহভিত্তিক সমাধান বা ফ্লিট এনার্জি সলিউশনস সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বৈদ্যুতিক যানবাহনের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বিশেষায়িত সেবাকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বৈদ্যুতিক যানবাহনের ব্যবহৃত ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং ব্যাটারির সম্পূর্ণ জীবনচক্র ব্যবস্থাপনার ব্যবসায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাভানা সিএনজি। এর পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির প্রদর্শনীকেন্দ্র বা শোরুম স্থাপন এবং ডিলারশিপ ব্যবসাও পরিচালনা করতে চায় প্রতিষ্ঠানটি।
কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনায় বৈদ্যুতিক মোটরসাইকেল, চার চাকার বৈদ্যুতিক যানবাহন এবং তিন চাকার বৈদ্যুতিক যানবাহনের ব্যবসাও অন্তর্ভুক্ত রয়েছে। এসব যানবাহনের ক্ষেত্রে সিকেডি বা যন্ত্রাংশ আকারে আমদানি করে সংযোজন, পরিবেশনা, বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
একই সঙ্গে বৈদ্যুতিক যানবাহন ও সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট অন্যান্য পণ্য এবং সেবার ব্যবসাও কোম্পানির কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
নতুন এসব ব্যবসা ও সেবা আনুষ্ঠানিকভাবে কোম্পানির কার্যক্রমের অন্তর্ভুক্ত করতে সংঘস্মারক বা মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনে প্রয়োজনীয় সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের জন্য বিশেষ সাধারণ সভা আয়োজন করবে কোম্পানিটি।
ঘোষণা অনুযায়ী, নাভানা সিএনজির বিশেষ সাধারণ সভা আগামী ৩০ ডিসেম্বর ২০২৬, বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হবে। তবে সরাসরি অংশগ্রহণের জন্য সভাস্থলের ঠিকানা পরবর্তী সময়ে জানানো হবে।
বিশেষ সাধারণ সভায় নতুন ব্যবসা ও সেবাগুলো কোম্পানির কার্যক্রমে অন্তর্ভুক্ত করা এবং সে অনুযায়ী সংঘস্মারক সংশোধনের প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
এদিকে, বিশেষ সাধারণ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণের জন্য আগামী ১৯ নভেম্বর ২০২৬ রেকর্ড তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি।
নাভানা সিএনজির পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির বিদ্যমান সিএনজি-ভিত্তিক ব্যবসার পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন, চার্জিং অবকাঠামো, ব্যাটারি ব্যবস্থাপনা, যানবাহন বিক্রয় ও সেবা এবং সৌরবিদ্যুৎ খাতে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। তবে নতুন ব্যবসাগুলো সংঘস্মারকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- নতুন ১০ খাতে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নাভানা সিএনজির
- ৩ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, শেয়ারবাজারে আরও বড় ধস
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- যে কারণে হাসিনাকে আবু বকর নাটক দেখাতে চান ফাহাম আব্দুস সালাম
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- তাহসিফের শেষবার বারে যাওয়ার সিসিটিভিতে মিলল যে দৃশ্য
- পুরোনো রিকশাও নিবন্ধন পাবে, জেনে নিন নতুন নিয়ম
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের কোম্পানি সচিব নিয়োগ
- ৫ থেকে ৪৫ কেজি— এলপিজি সিলিন্ডারের নতুন দাম
- ৭ নভেম্বর নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন প্রজ্ঞাপন
- প্রায় এক মাস পর কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান
- দিল্লিকে একক করিডর দিতে নারাজ ঢাকা
- ৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রির ঘোষণা ও হালনাগাদ তথ্য
- মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ওইমেক্স ইলেকট্রোডের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- থানায় না গিয়েই হারানো এনআইডির জন্য আবেদন
- ৪৮ বছর পানি পান করেন না ওয়ারেন বাফেট! জানুন কেন
- নূরের বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র নিয়ে নতুন প্রশ্ন তুললেন বার্গম্যান
- রাস্তার কুকুরের ঘেউ ঘেউয়ের পেছনে রয়েছে যে বিশেষ প্রবণতা
- ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- ১ লাখ ২৪ হাজার শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর
- ৫ মাসের সর্বনিম্নে সূচক, কমিশনের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- সাউথইস্ট ব্যাংকের নতুন পরিচালক শায়লা বানু ঝুমুর
- ২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আট জীবন বিমায় অস্বস্তির চিত্র, ঘাটতি ও তহবিল সংকট
- জীবন বিমা খাতে আশার আলো, চার কোম্পানির আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন
- ৩০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন
- ইউটিউবের ৭ গোপন ফিচার ৯৯% ব্যবহারকারী জানেন না
- শেয়ারবাজারে বিনিয়োগ ও বাড়িভাড়ায় ঘুরে দাঁড়াল জিকিউ বলপেন
- বিক্রেতা সংকটে হল্টেড তিন ‘জেড’ ক্যাটাগরির শেয়ার
- ইসলামে ৪ ধরনের উপহার দেওয়া-নেওয়া নিষিদ্ধ
- জাপানের ‘বিরল’ শর্ত মেনে নিল বাংলাদেশ
- ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা
- শ্রমিক অসন্তোষের প্রভাব, পাঁচ শিল্পাঞ্চলে বন্ধ ৩১৮ কারখানা
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
- ৪৭ বছর পর পাইওনিয়ার ব্যাংকের জমি বুঝে পেলেন ১১ ক্রেতা
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নতুন ১০ খাতে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নাভানা সিএনজির
- ৩ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, শেয়ারবাজারে আরও বড় ধস












