×
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান

২০২৬ নভেম্বর ০৩ ১৩:২১:০৮
টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।

ছুটির সূচি অনুযায়ী, আগামী শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি। এরপর রোববার (৮ নভেম্বর) শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে শুক্র, শনি ও রোববার—টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজে শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। একই সঙ্গে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে।

তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ ছুটি প্রযোজ্য নয়। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই।

অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির কথা উল্লেখ না থাকায় মাদ্রাসার শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছে না।

কালীপূজা বা শ্যামাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনার মধ্য দিয়ে এ পূজা উদ্‌যাপন করা হয়। একই দিনে দীপাবলি উৎসবও পালিত হয়।

সব মিলিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, শ্যামাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলে চলতি সপ্তাহে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পাচ্ছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে