তাহসিফের শেষবার বারে যাওয়ার সিসিটিভিতে মিলল যে দৃশ্য
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে শেষবার যাওয়ার দিন দুঃখের গান বাজানোর অনুরোধ করেছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। এর আগে তিন দিন ওই বারে গিয়ে ধুমধাড়াক্কা গানের তালে বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে নিয়ে নাচতে দেখা গিয়েছিল তাকে। তবে গত ২৭ অক্টোবর সেখানে গিয়ে আগের মতো নাচানাচি করেননি তিনি। বরং ওয়েটারকে দুঃখের গান বাজাতে বলেছিলেন।
নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের মহাব্যবস্থাপক আহসান হাবীব গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তাহসিফকে চার দিন রেস্টুরেন্টে দেখেছেন। প্রথম তিন দিন তিনি বিভিন্ন ধুমধাড়াক্কা গান বাজানোর অনুরোধ করতেন এবং সেসব গানের তালে বান্ধবীকে নিয়ে নাচতেন। তবে ২৭ অক্টোবর রেস্টুরেন্টে এসে তার আচরণে ভিন্নতা দেখা যায়। সেদিন তিনি ওয়েটারকে দুঃখের গান বাজানোর অনুরোধ করেন।
গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ২৭ অক্টোবর রাত ১০টা ২৩ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের পার্কিংয়ে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করেন তাহসিফ। সঙ্গে ছিলেন বান্ধবী দিশা। আরেকটি মোটরসাইকেলে সেখানে আসেন তার জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপ।
মোটরসাইকেল পার্ক করে তারা লিফটে বারে যান। রাত ১০টা ২৬ মিনিটে তাদের বারের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপর একটি ফাঁকা টেবিলে বসেন তারা।
ফুটেজে দেখা যায়, কিছুক্ষণ পর তাহসিফ ও দীপের মধ্যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়। একপর্যায়ে দিশা উঠে যান। পরে ফিরে এসে একা বসে মুঠোফোন ব্যবহার করতে থাকেন তাহসিফ। এ সময় ওয়েটারকে ডেকে সাউন্ডবক্স আনান তিনি এবং দুঃখের গান বাজানোর অনুরোধ করেন।
বারের মহাব্যবস্থাপক আহসান হাবীবের ভাষ্য অনুযায়ী, ওই দিন তাহসিফ সেখানে প্রায় ১ ঘণ্টা ২৭ মিনিট অবস্থান করেছিলেন।
তাহসিফের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার বান্ধবী দিশা ও বন্ধু দীপকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের পাশাপাশি দিশার সঙ্গে তাহসিফের মনোমালিন্য এবং দীপের বক্তব্য যাচাই করে দেখা হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, তাহসিফের বন্ধু দীপের বক্তব্যে অসংগতি রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পাওয়া তথ্যগুলো ক্রসচেক করে দেখা হচ্ছে। ধাপে ধাপে সব বিষয়ের তদন্ত চলছে।
তদন্তসংশ্লিষ্টরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাহসিফের মৃত্যুর প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন। তবে বারে দুঃখের গান বাজানোর অনুরোধ বা সেখানে কারও সঙ্গে মনোমালিন্য হওয়া—এসব তথ্য এককভাবে তার মৃত্যুর কারণ বা ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা প্রমাণ করে না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়গুলোকে তদন্তের অংশ হিসেবেই দেখা হচ্ছে।
জাহিদ/
পাঠকের মতামত:
- তাহসিফের শেষবার বারে যাওয়ার সিসিটিভিতে মিলল যে দৃশ্য
- পুরোনো রিকশাও নিবন্ধন পাবে, জেনে নিন নতুন নিয়ম
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের কোম্পানি সচিব নিয়োগ
- ৫ থেকে ৪৫ কেজি— এলপিজি সিলিন্ডারের নতুন দাম
- ৭ নভেম্বর নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন প্রজ্ঞাপন
- প্রায় এক মাস পর কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান
- দিল্লিকে একক করিডর দিতে নারাজ ঢাকা
- ৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রির ঘোষণা ও হালনাগাদ তথ্য
- মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ওইমেক্স ইলেকট্রোডের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- থানায় না গিয়েই হারানো এনআইডির জন্য আবেদন
- ৪৮ বছর পানি পান করেন না ওয়ারেন বাফেট! জানুন কেন
- নূরের বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র নিয়ে নতুন প্রশ্ন তুললেন বার্গম্যান
- রাস্তার কুকুরের ঘেউ ঘেউয়ের পেছনে রয়েছে যে বিশেষ প্রবণতা
- ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- ১ লাখ ২৪ হাজার শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর
- ৫ মাসের সর্বনিম্নে সূচক, কমিশনের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- সাউথইস্ট ব্যাংকের নতুন পরিচালক শায়লা বানু ঝুমুর
- ২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আট জীবন বিমায় অস্বস্তির চিত্র, ঘাটতি ও তহবিল সংকট
- জীবন বিমা খাতে আশার আলো, চার কোম্পানির আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন
- ৩০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন
- ইউটিউবের ৭ গোপন ফিচার ৯৯% ব্যবহারকারী জানেন না
- শেয়ারবাজারে বিনিয়োগ ও বাড়িভাড়ায় ঘুরে দাঁড়াল জিকিউ বলপেন
- বিক্রেতা সংকটে হল্টেড তিন ‘জেড’ ক্যাটাগরির শেয়ার
- ইসলামে ৪ ধরনের উপহার দেওয়া-নেওয়া নিষিদ্ধ
- জাপানের ‘বিরল’ শর্ত মেনে নিল বাংলাদেশ
- ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা
- শ্রমিক অসন্তোষের প্রভাব, পাঁচ শিল্পাঞ্চলে বন্ধ ৩১৮ কারখানা
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
- ৪৭ বছর পর পাইওনিয়ার ব্যাংকের জমি বুঝে পেলেন ১১ ক্রেতা
- জুলাইয়ের ধাক্কা কাটিয়ে পোশাক রপ্তানিতে টানা তিন মাস প্রবৃদ্ধি
- ভর্তির শেষ ধাপ মাত্র দুই দিন, যাদের জন্য বিশেষ সুযোগ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- ১০০ টাকা প্রাইজবন্ডের ড্র: ৬ লাখ টাকার বিজয়ী যারা
- পোশাক খাতে সহিংস অসন্তোষ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
- ভোট চুরির অভিযোগে মোদিকে রাহুলের কড়া হুঁশিয়ারি
- সব সরকারি-বেসরকারি অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
- নতুন পে স্কেলে যুক্ত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- শেয়ারবাজারের ২৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ডে ‘লাল বাতি’
জাতীয় এর সর্বশেষ খবর
- তাহসিফের শেষবার বারে যাওয়ার সিসিটিভিতে মিলল যে দৃশ্য
- পুরোনো রিকশাও নিবন্ধন পাবে, জেনে নিন নতুন নিয়ম
- ৫ থেকে ৪৫ কেজি— এলপিজি সিলিন্ডারের নতুন দাম
- ৭ নভেম্বর নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন প্রজ্ঞাপন
- প্রায় এক মাস পর কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান













