×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

টঙ্গীর ঘটনার দিনের বর্ণনা দিলেন ভুক্তভোগী শিশুর বাবা

২০২৬ অক্টোবর ২৪ ১১:০৯:১১
টঙ্গীর ঘটনার দিনের বর্ণনা দিলেন ভুক্তভোগী শিশুর বাবা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অবশেষে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন ভুক্তভোগী ৬ বছর বয়সী শিশুর বাবা শাহজালাল রুমি। তিনি দাবি করেছেন, সন্তানের ওপর যৌন নিপীড়নের বিচার চেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে তিনি মাদ্রাসায় যান এবং শিক্ষকের স্বীকারোক্তির পর ক্ষোভে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। একই সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের আনা ১৭ লাখ টাকা লুট ও বড় ধরনের ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে শিশুর বাবা জানান, মাদ্রাসার অধ্যক্ষের কক্ষের সামনে প্রায় ১৫ মিনিট বসে থাকার পর অভিযুক্ত শিক্ষক আসেন। শিক্ষককে ঘটনার বিষয়ে সরাসরি জিজ্ঞাসা করা হলে তিনি শিশুর সাথে জোরাজোরি ও চুমু দেওয়ার বিষয়টি স্বীকার করেন। একজন অভিভাবক হিসেবে শিক্ষকের মুখে এমন স্বীকারোক্তি শুনে ক্ষোভে নিজেকে ধরে রাখতে না পেরে তাকে চড়-থাপ্পড় ও লাথি মারেন বলে জানান রুমি। এ সময় মাদ্রাসায় উপস্থিত অন্যান্য অভিভাবক ও স্থানীয়রাও ঘটনার প্রতিবাদ জানান।

মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ১৭ লাখ টাকা লুট ও ভাঙচুরের যে অভিযোগ এনে মামলা করা হয়েছে, তা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন শিশুর বাবা। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "মাদ্রাসার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। ফুটেজেই দেখা যাবে ১৭ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে কি না।" তিনি আরও স্পষ্ট করেন যে, সেখানে কেবল একটি ৩ মিলিমিটারের পাতলা কাচে হাত লাগায় তা ভেঙে গিয়েছিল, এছাড়া অন্য কোনো ভাঙচুর বা লুটপাটের ঘটনা ঘটেনি। মূল অপরাধ ধামাচাপা দিতেই তাদের বিরুদ্ধে এমন মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি তার।

শিশুর বাবার ভাষ্য অনুযায়ী, মারধরের ঘটনার দুদিন আগে থেকেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওই অভিযুক্ত শিক্ষক। তিনি হোয়াটসঅ্যাপে শিশুর মায়ের কাছে মেসেজ পাঠিয়ে বাসার সামনে এসে কথা বলার অনুরোধ জানান। পরবর্তীতে শিশুর নানার সঙ্গে রাস্তায় দেখা করে শিক্ষক নিজের ভুলের কথা স্বীকার করেন এবং এ ধরনের কাজ আর কখনো করবেন না বলে ক্ষমা প্রার্থনা করেন।

নিজের ছয় বছরের শিশুসন্তানকে যৌন নিপীড়নের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পিতা শাহজালাল রুমি। তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে