×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আগের নিয়মে ফিরল দোকানপাট, কমল কেনাকাটার সময়

২০২৬ অক্টোবর ২৪ ০৮:০২:৩২
আগের নিয়মে ফিরল দোকানপাট, কমল কেনাকাটার সময়

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানোর বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে গতকাল শুক্রবার থেকে দেশের দোকানপাট, মার্কেট ও শপিংমল আবারও রাত ৮টার মধ্যে বন্ধ করতে হচ্ছে।

গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের জারি করা নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

ওই নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের জন্য আগের নির্ধারিত সময়সূচি কার্যকর হবে। সে অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।

নতুন সময়সূচি কার্যকর হওয়ায় প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পরিচালনার সময় আগের তুলনায় দুই ঘণ্টা কমেছে। বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যেই চলতি বছর সরকার কয়েক দফায় দোকানপাট ও মার্কেট বন্ধের সময়সূচিতে পরিবর্তন এনেছে।

এর আগে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে এপ্রিলের শুরুতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেই সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

পরবর্তী সময়ে ঈদুল আজহা উপলক্ষে গত ১২ মে থেকে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। জুন মাসে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। এরপর গত ১২ আগস্ট থেকে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা করা হয়। দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হলেও সেই ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় এখন আগের সময়সূচি বহাল হয়েছে।

সিরাজ/’

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে