×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারের যেসব খাতের শেয়ারে বেশি লেনদেন

২০২৬ অক্টোবর ২৪ ২০:০০:৩৪
শেয়ারবাজারের যেসব খাতের শেয়ারে বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের মূল্যের দিক থেকে বস্ত্র খাত সবচেয়ে এগিয়ে ছিল। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যায়, এখাতে দৈনিক গড় লেনদেনের মূল্য ছিল ৯২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার বেশি, যা বাজারের মোট দৈনিক গড় লেনদেনের ২৩ দশমিক ৩৪ শতাংশ। তবে আগের সপ্তাহের তুলনায় বস্ত্র খাতের দৈনিক গড় লেনদেনের মূল্য ২০ দশমিক ০২ শতাংশ কমেছে। অর্থাৎ, শীর্ষ অবস্থানে থাকলেও খাতটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় কম ছিল।

লেনদেনের মূল্যের হিসাবে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংক খাত। এখাতে দৈনিক গড় লেনদেন হয়েছে প্রায় ৫৬ কোটি ৬০ লাখ ৬ হাজার টাকার সমপরিমাণ, যা মোট লেনদেনের ১৪ দশমিক ৩৩ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেনের মূল্য বেড়েছে ৫২ দশমিক ৪৯ শতাংশ।

এরপর সাধারণ বিমা খাতেও উল্লেখযোগ্য লেনদেন হয়েছে। এখাতে দৈনিক গড় লেনদেনের মূল্য ছিল প্রায় ৪৮ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা, যা মোটের ১২ দশমিক ১৮ শতাংশ; তবে আগের সপ্তাহের তুলনায় তা কমেছে ১১ দশমিক ৭৮ শতাংশ।

ওষুধ ও রসায়ন খাতে দৈনিক গড় লেনদেনের মূল্য ছিল প্রায় ৩৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা, যা মোটের ১০ দশমিক ০৩ শতাংশ। প্রকৌশল খাতে এই অঙ্ক ছিল প্রায় ৩১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা, আর মিউচুয়াল ফান্ড খাতে প্রায় ২৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা। মিউচুয়াল ফান্ড খাতের দৈনিক গড় লেনদেনের মূল্য আগের সপ্তাহের তুলনায় ৪ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে, প্রকৌশল খাতে তা কমেছে ২৫ দশমিক ৬৫ শতাংশ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সাময়িকভাবে কিছু খাতে লেনদেনের গতি মন্থর রয়েছে। এর মধ্যে বিবিধ খাতে দৈনিক গড় লেনদেন ৬০.২৪ শতাংশ, সিরামিক খাতে ৫৩.৯১ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৫০.৮২ শতাংশ, চামড়া খাতে ৪৮.১৮ শতাংশ এবং টেলিযোগাযোগ খাতে ৪৬.০২ শতাংশ সমন্বিত হয়েছে। এ ধরনের স্বাভাবিক উঠানামা মূলত বিভিন্ন খাতের নিজস্ব গতিশীলতারই প্রতিফলন।

তবে স্বল্পমেয়াদি লেনদেনের এই পরিবর্তন কোনো খাতের চূড়ান্ত মৌলভিত্তি বা সুদূরপ্রসারী সম্ভাবনাকে নির্দেশ করে না। শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি মূল্যায়নে লেনদেনের পরিমাণের পাশাপাশি কোম্পানির ধারাবাহিক আর্থিক সাফল্য, পরিচালনা পর্ষদের সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক তথ্যসমূহ বিবেচনা করাই বুদ্ধিমানের কাজ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে