×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রকে এবার ভয়ংকর হুমকি দিল ইরান

২০২৬ অক্টোবর ২৪ ০৭:৫২:৩১
যুক্তরাষ্ট্রকে এবার ভয়ংকর হুমকি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে সামরিক হামলা চালালে পারস্য উপসাগরের তলদেশে থাকা সাবমেরিন যোগাযোগ ক্যাবলগুলোতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এ ধরনের হামলার প্রস্তুতি হিসেবে বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তারা সম্ভাব্য হামলার নির্দিষ্ট স্থান কিংবা পদ্ধতি সম্পর্কে কিছু জানাননি। তবে তাঁদের একজনের দাবি, ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সেগুলো পুনরায় সচল করার মেরামত কার্যক্রমেও বাধা সৃষ্টি করা হতে পারে।

ইরানি কর্মকর্তাদের একজন বলেন, ইরানের ওপর হামলা হলে আর কোনো ‘রেড লাইন’ থাকবে না। তাঁর বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় সাবমেরিন ক্যাবলের পাশাপাশি সামরিক ঘাঁটি ও গোপন স্থাপনাও রয়েছে।

ওয়াশিংটনকে আগুন নিয়ে না খেলার সতর্কবার্তা দিয়ে ওই কর্মকর্তা দাবি করেন, সাবমেরিন ক্যাবলগুলোর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং চাইলে দেশটি সহজেই এসব অবকাঠামো ধ্বংস করতে পারে।

এর আগে গত বুধবার (২১ অক্টোবর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ইয়াদোল্লাহ জাভানি জানিয়েছিলেন, ইরানের অবকাঠামোয় হামলা হলে হরমুজ প্রণালির তলদেশ দিয়ে যাওয়া সাতটি প্রধান ইন্টারনেট ক্যাবলকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) জানিয়েছে, বিশ্বের মোট ইন্টারনেট ট্রাফিকের প্রায় ৯৯ শতাংশ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পরিবাহিত হয়। তবে টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির গবেষণা পরিচালক অ্যালান মউল্ডিনের মতে, হরমুজ প্রণালিতে এ ধরনের হামলার বৈশ্বিক প্রভাব সীমিত থাকতে পারে। কারণ, আন্তর্জাতিক ব্যান্ডউইথের ১ শতাংশেরও কম এই প্রণালি দিয়ে চলাচল করে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে