×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

২০২৬ অক্টোবর ২৪ ১১:২৪:২১
চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (২৬-২৯ অক্টোবর’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৫ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার।

আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও ওই ৫ কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৫ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল, ইবনে সিনা, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং এবং ইস্টার্ন হাউজিং।

২৬ অক্টোবর

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এনভয় টেক্সটাইল ও ইবনে সিনার শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানি ২টির মধ্যে এনভয় টেক্সটাইল ৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের জন্য ৩২.৫০ শতাংশ ক্যাশ এবং ইবনে সিনা ৭৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২৭ অক্টোবর

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এপেক্স ফুডস ও এপেক্স স্পিনিংয়ের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানি ২টির মধ্যে এপেক্স ফুডস ৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ ক্যাশ এবং এপেক্স স্পিনিং ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২৯ অক্টোবর

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কোম্পানিটি ৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে