সিঙ্গাপুরের এক ঘটনা, অস্ট্রেলিয়ার আরেক অভিজ্ঞতা: মাহবুব কবির মিলন
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের বিচারব্যবস্থা, সামাজিক অবক্ষয় ও ধর্মের ভুল ব্যাখ্যা নিয়ে কড়া সমালোচনা করেছেন মাহবুব কবির মিলন। পোস্টটি প্রকাশের পর আলোচনার সৃষ্টি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এতে ১০ হাজার ৪০০টির বেশি প্রতিক্রিয়া পড়েছে এবং ৫২৮ বার শেয়ার হয়েছে।
পোস্টের শুরুতে তিনি লিখেছেন, যেকোনো পিতাই কন্যাকে যেকোনো পশুর হাত থেকে রক্ষা করতে বিচারের অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে শারীরিকভাবে প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা রাখেন। তিনি নিজেও তাই করবেন বা আরও বেশি করবেন বলে মন্তব্য করেছেন।
এরপর বিদেশের দুটি অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। প্রথমটি সিঙ্গাপুরের। সেখানে এক নির্জন রাস্তায় যাত্রী ছাউনিতে পাঁচ-ছয় বছরের একটি মেয়েকে একা বসে থাকতে দেখে তিনি তার সঙ্গে কথা বলতে এগিয়ে গিয়েছিলেন। তখন এক সিঙ্গাপুরের নাগরিক তাকে টেনে সরিয়ে নিয়ে বলেন, সেখানে শিশু হারায় না, বিপদে পড়লে পুলিশ আছে, আর শিশুর পাশে গিয়ে বসলে বরং সন্দেহ করে পুলিশই তাকে ধরে নিয়ে যাবে।
দ্বিতীয় ঘটনাটি অস্ট্রেলিয়ার নাগরিক তাঁর ছোট বোনের একমাত্র সন্তানকে নিয়ে। শিশুটি বাংলাদেশে বেড়াতে এলে তিনি তার মাথায় আদর করে চুমু দিয়েছিলেন। পরে শিশুটি মাকে জিজ্ঞেস করেছিল, "খালু আমাকে টাচ করেছে কেন"। অথচ তিনি এটি করেছিলেন শিশুটির মায়ের সামনেই। মিলনের ভাষ্য, বিদেশে শিশুদের এভাবেই শিক্ষা দেওয়া হয়।
তিনি লিখেছেন, এটাই বাইরের জগতের স্বাভাবিক চিত্র এবং শিক্ষা, আইন ও সুস্থ পরিবেশই তাদের উন্নতির চরম শিখরে নিয়ে গেছে।
এর বিপরীতে নিজেদের সমাজের চিত্র তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, কেন মানুষ নির্দ্বিধায় অপকর্ম, অন্যায়, নির্যাতন, দুর্নীতি, অবিচার ও নারীর প্রতি সহিংসতা করে চলেছে এবং কেন কর্ম ও ধর্ম তাদের ঠিক করতে পারছে না। এর উত্তরে তিনি বলেন, সমস্যা অনেক গভীরে এবং পরিস্থিতি আরও খারাপ হবে। তাঁর মতে, কেউ সৎকর্মশীল নয়। সবাই জানে, যত অপরাধই করা হোক, দুদিন পর জামিনে বের হয়ে আসা যাবে। এমনকি পাঁচবার জামিনে বের হয়ে পাঁচবার খুন করলেও জামিনদারের কোনো বিচার বা শাস্তি হবে না।
ধর্মীয় প্রসঙ্গে মিলন লিখেছেন, অনেককে এমন ধারণা দেওয়া হয় বা আশ্বস্ত করা হয় যে শুধু নামাজ পড়লেই সব কুকর্ম মাফ হয়ে যাবে। এই ধারণার কারণেই নামাজ ও কুকর্ম একসঙ্গে চলছে বলে তাঁর মন্তব্য। তিনি আরও বলেন, নারীকে শুধু ভোগের বস্তু ও তা হালাল হিসেবে দেখার যে ধারণা, তার উৎপত্তি কোথা থেকে এবং কেন হয়েছে, তা বুঝে নেওয়া দরকার।
পোস্টের শেষ দিকে তিনি বলেন, আল্লাহ সৎকর্মশীল হওয়ার কথা বারবার বলেছেন, আর নামাজ, রোজা, হজ্জ ও যাকাত সৎকর্মের একটি অংশ মাত্র। পোস্টের একেবারে শেষে তিনি লেখেন, হজরত লূত (আ.)-এর অভিশপ্ত কওম একদিন আমাদের দেখে হাসবে, অথবা হেসেই চলেছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- সিঙ্গাপুরের এক ঘটনা, অস্ট্রেলিয়ার আরেক অভিজ্ঞতা: মাহবুব কবির মিলন
- সাজেকের সংঘর্ষের জেরে দুই জেলায় অবরোধ, জেনে নিন সর্বশেষ খবর
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- অবসরের পর স্মরণীয় হতে চান মেসি, জানালেন নিজের ইচ্ছা
- ২০২৭ সালে প্রাথমিক ও মাধ্যমিকে আসছে নতুন ৪ বই
- আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন স্ত্রী
- নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ২৫২ টাকার পাঞ্জাবি অফার নিয়ে মুখ খুললেন ব্যবসায়ী নবীন
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- টঙ্গীর ঘটনার দিনের বর্ণনা দিলেন ভুক্তভোগী শিশুর বাবা
- মগবাজারে আসিফ আকবরের গাড়িকে লক্ষ্য করে গুলি
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আগের নিয়মে ফিরল দোকানপাট, কমল কেনাকাটার সময়
- ইউরোপে ফের বদলে যাচ্ছে সময়ের হিসাব
- যুক্তরাষ্ট্রকে এবার ভয়ংকর হুমকি দিল ইরান
- উত্তরা ফাইন্যান্সের পর তছনছ লিজিং খাত: মাঠে নামল কেন্দ্রীয় ব্যাংক
- বীমার পাওনা পরিশোধে অনিয়ম, নতুন পলিসিতে নিষেধাজ্ঞা
- সরকারের ব্যর্থতা, দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ
- ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের নামে মাইকিং
- ব্রোকারেজ হাউসে আর লুটপাট নয়: বিএসইসির নতুন ‘মাস্টারপ্ল্যান’
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে টানাপোড়েন, সূচক ও লেনদেনে কী বার্তা
- বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও, ‘পাতানো মামা’ গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে নতুন ট্রেন, থামবে যে ১০ স্টেশনে
- রিসোর্টের পর এবার কক্সবাজার হোটেলে আগুন
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- কোরআনের আয়াত উদ্ধৃত করে বিল ক্লিনটনের বার্তা
- অনিদ্রা দূর করতে ঘুমানোর আগে করুন পাঁচটি কাজ
- বিয়ের পর নারীরা গুগলে যে ছয়টি প্রশ্ন বেশি খোঁজে
- বিনিয়োগকারীদের মোহভঙ্গ, চীনের শেয়ারবাজারে বড় পতন
- জাপানি বিনিয়োগে নতুন দিগন্ত, গাড়ি উৎপাদনের পথে বাংলাদেশ
- পর পর ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- মহানবী (সা.) এর সতর্কবার্তা সৌদি রাজধানী নিয়েই!
- ঐতিহাসিক ঘোষণা, অবশেষে অপেক্ষার অবসান!
- খতিয়ান নম্বর দিয়েই যাচাই করুন জমির খাজনা, জেনে নিন নিয়ম
- রেকর্ড গড়ার পরেই ভারত শিবিরে বড় দুঃসংবাদ
- বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে নেমেছে যেসব শেয়ার
- বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে উঠেছে যেসব শেয়ার
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমা নিয়ে প্রতিবেদন
- শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা
- চিরতরে বদলে যাবে বাংলাদেশের ভাগ্য
- সৌদি-আমিরাত-নেতানিয়াহুর বিশাল গোপন অর্থ লেনদেন নিয়ে বিতর্ক
- এনসিপির পুনর্গঠিত কমিটিতে নারী নেতৃত্বের ছয় নতুন মুখ
- মাইকিং করে ঘোষণা, ডিসেম্বরে দেশে ফিরছেন হাসিনা!
- শিশুকে নিয়ে অভিযোগের পর মুখোমুখি দুই পক্ষ
- বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন
- উত্তরাধিকারী জমির নামজারিতে নতুন নিয়ম, জানুন বিস্তারিত
- লুকানো ঋণ খেলাপি হয়ে বেরিয়ে আসছে, গভীর সংকটে ব্যাংক খাত
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
জাতীয় এর সর্বশেষ খবর
- সিঙ্গাপুরের এক ঘটনা, অস্ট্রেলিয়ার আরেক অভিজ্ঞতা: মাহবুব কবির মিলন
- সাজেকের সংঘর্ষের জেরে দুই জেলায় অবরোধ, জেনে নিন সর্বশেষ খবর
- ২০২৭ সালে প্রাথমিক ও মাধ্যমিকে আসছে নতুন ৪ বই
- ২৫২ টাকার পাঞ্জাবি অফার নিয়ে মুখ খুললেন ব্যবসায়ী নবীন
- টঙ্গীর ঘটনার দিনের বর্ণনা দিলেন ভুক্তভোগী শিশুর বাবা













