×
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সকাল থেকেই সোনার নতুন দাম, দেখে নিন মূল্যতালিকা

২০২৬ অক্টোবর ২৩ ১১:১৩:২৮
সকাল থেকেই সোনার নতুন দাম, দেখে নিন মূল্যতালিকা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা তৃতীয় দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) একই পরিমাণ সোনার দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ফলে এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে সোনার দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সোনার পাশাপাশি দেশের বাজারে কমেছে রুপার দামও। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৬৭৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১৪৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।

সোনার দাম কমায় ক্রেতাদের জন্য গয়না কেনার খরচে কিছুটা স্বস্তি আসতে পারে। তবে গয়না কেনার সময় নির্ধারিত মূল্যের সঙ্গে প্রযোজ্য মজুরি ও অন্যান্য খরচ যুক্ত হতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে