×
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

২০২৬ অক্টোবর ১৫ ১৬:৫৬:৩৭
অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা নোটিশে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও ওলিও অ্যাপারেলস লিমিটেড।

কর্তৃপক্ষের জারি করা নোটিশে বলা হয়, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন কিছু শ্রমিক বিভিন্ন দাবি তুলে কর্মস্থলে উপস্থিত হলেও কাজ না করে ধর্মঘট পালন করেন। এ সময় কর্তৃপক্ষের কাজে ফিরে যাওয়ার অনুরোধ উপেক্ষা করে উত্তেজনাকর ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এ পরিস্থিতির কারণে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের সম্পদ ঝুঁকির মুখে পড়ে। ফলে স্বাভাবিকভাবে কারখানার কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ায় কর্তৃপক্ষ বন্ধের সিদ্ধান্ত নেয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। কারখানাগুলো কবে এবং কখন পুনরায় চালু হবে, তা পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে