নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত হতে যাওয়া কোম্পানির শেয়ার বিক্রির নিয়মে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রস্তাবিত নতুন বিধিমালায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বরাদ্দ পাওয়া শেয়ারের ৫০ শতাংশ বিক্রির ক্ষেত্রে কোনো লক-ইন বা নির্দিষ্ট সময় পর্যন্ত শেয়ার ধরে রাখার বাধ্যবাধকতা থাকছে না। ফলে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন শুরুর প্রথম দিনেই বরাদ্দ পাওয়া শেয়ারের অর্ধেক বিক্রি করার সুযোগ পাবেন তাঁরা।
বিএসইসির প্রকাশিত আইপিও বিধিমালার খসড়ায় লক-ইন ব্যবস্থায় এই পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান নিয়মে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বরাদ্দ পাওয়া শেয়ারের ৫০ শতাংশ বিক্রি করতে ৯০ দিনের লক-ইন অনুসরণ করতে হয়। নতুন প্রস্তাবে সেই বাধ্যবাধকতা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। সংশ্লিষ্টদের একাংশের আশঙ্কা, এই পরিবর্তনের ফলে সাধারণ বিনিয়োগকারীরা ঝুঁকিতে পড়তে পারেন এবং নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম নির্ধারণ ও লেনদেনে অস্থিরতা তৈরি হতে পারে।
বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর শেয়ারদর নির্ধারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এ পদ্ধতিতে ইস্যুয়ার কোম্পানির মূল্যায়ন, রোড শো এবং বিডিংয়ের মাধ্যমে শেয়ারের দর নির্ধারণ করা হয়। ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সিদ্ধান্ত শেয়ারের প্রাথমিক মূল্য নির্ধারণে বড় প্রভাব ফেলে।
প্রস্তাবিত বিধিমালায় তাঁদের বরাদ্দ পাওয়া শেয়ারের অর্ধেক বিক্রিতে কোনো লক-ইন না থাকলে বেশি দরে বিড করার পরও প্রথম দিনেই শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। এতে শেয়ারের দর নির্ধারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আচরণ নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও শেয়ারবাজার বিশেষজ্ঞ ড. মাহমুদ ওসমান ইমাম মনে করেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারে লক-ইন থাকা প্রয়োজন। তাঁর মতে, বিশ্বের উন্নত শেয়ারবাজারেও বিভিন্ন মেয়াদে লক-ইন ব্যবস্থা রয়েছে। দেশীয় বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্ষমতা বিবেচনায় লক-ইনের মেয়াদ কমানো যেতে পারে, তবে বরাদ্দ পাওয়া শেয়ারের ৫০ শতাংশ পুরোপুরি লক-ইনের বাইরে রাখা উচিত নয়।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, লক-ইন না থাকলে শেয়ারের দাম নিয়ে কারসাজির সুযোগ তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে সাধারণ বিনিয়োগকারীদের ওপর। অতীতেও লক-ইন না থাকার সুযোগ কাজে লাগিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের লেনদেনের ক্ষেত্রে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেডিং বিধিমালা অনুযায়ী, তালিকাভুক্তির পর প্রথম দুই দিন শেয়ারের দামের ওপর কোনো মূল্যসীমা না থাকার বিধান ছিল। তবে ২০২১ সালের ১৭ জুন বিএসইসি নির্দেশনা দিয়ে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের ক্ষেত্রেও সার্কিট ব্রেকার আরোপ করে। এর ফলে আগের দিনের দরের তুলনায় শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ ওঠানামার সুযোগ রাখা হয়।
কিন্তু নতুন খসড়া বিধিমালায় সার্কিট ব্রেকারের বিষয়টি স্টক এক্সচেঞ্জগুলোর সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এতে নতুন কোম্পানির শেয়ারের লেনদেনে মূল্যসীমা কার্যকর থাকবে কি না, তা এখনো পরিষ্কার নয়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ মাহাদি হাসান জানান, বিএসইসি সার্কিট ব্রেকারের বিষয়টি স্টক এক্সচেঞ্জগুলোর ওপর ছেড়ে দিয়েছে। দীর্ঘদিন নতুন কোনো কোম্পানি বাজারে তালিকাভুক্ত না হওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন আইপিও বিধিমালা প্রণয়নের প্রেক্ষাপটে দুই স্টক এক্সচেঞ্জ শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ার প্রথম দিনেই দুই থেকে তিন গুণ দামে লেনদেন হওয়ার নজির রয়েছে। এমন পরিস্থিতিতে যদি প্রথম দিনের লেনদেনে মূল্যসীমা না থাকে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একই দিনে বরাদ্দ পাওয়া শেয়ারের অর্ধেক বিক্রি করতে পারেন, তাহলে তাঁরা বড় অঙ্কের মুনাফা তুলে নেওয়ার সুযোগ পেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
খসড়া বিধিমালায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বরাদ্দ পাওয়া শেয়ারের ৫০ শতাংশে লক-ইন না রাখার প্রস্তাব করা হলেও বাকি ৫০ শতাংশের ক্ষেত্রে লক-ইন বহাল রাখার কথা বলা হয়েছে। তবে সেই লক-ইনের মেয়াদ আগের তুলনায় কমানো হচ্ছে।
২০২৫ সালের বিধিমালা অনুযায়ী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বরাদ্দ পাওয়া শেয়ারের ৫০ শতাংশে ৯০ দিন, ২৫ শতাংশে ১২০ দিন এবং অবশিষ্ট ২৫ শতাংশে ১৮০ দিনের লক-ইন রয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে প্রথম ৫০ শতাংশ শেয়ারের লক-ইন তুলে দেওয়ার পাশাপাশি পরবর্তী ২৫ শতাংশের ক্ষেত্রে ৬০ দিন এবং অবশিষ্ট ২৫ শতাংশের ক্ষেত্রে ৯০ দিনের লক-ইন রাখার কথা বলা হয়েছে।
অর্থাৎ, নতুন প্রস্তাব কার্যকর হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বরাদ্দ পাওয়া শেয়ারের অর্ধেক দ্রুত বিক্রি করতে পারবেন। বাকি অর্ধেকের একটি অংশ ৬০ দিন এবং অন্য অংশ ৯০ দিন ধরে রাখার বাধ্যবাধকতা থাকবে।
লক-ইন তুলে দেওয়ার প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়েছেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। তাঁর মতে, বরাদ্দ পাওয়া শেয়ারের ৫০ শতাংশে লক-ইন না থাকলে বাজারে শেয়ারের সরবরাহ বাড়বে এবং তারল্য প্রবাহ উন্নত হতে পারে।
তিনি বলেন, দীর্ঘ সময় শেয়ার বিক্রি করতে না পারায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অর্থ আটকে থাকে। এতে তাঁদের নতুন বিনিয়োগের সক্ষমতা কমে যায়। বিক্রির সুযোগ বাড়লে বিনিয়োগকারীরা অর্থ পুনরায় বিনিয়োগ করতে পারবেন এবং বাজারে তাঁদের অংশগ্রহণ বাড়তে পারে।
শেয়ারের দাম নির্ধারণে কারসাজির আশঙ্কা প্রসঙ্গে মনিরুজ্জামান বলেন, ডাচ অকশন পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিজেদের বিড করা দরেই শেয়ার কিনতে হবে। তাই তাঁর মতে, এই ব্যবস্থায় কারসাজির সুযোগ থাকার কথা নয়। পাশাপাশি ইস্যুয়ার কোম্পানির আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শেয়ারের দর নির্ধারণ করা হয় বলেও তিনি মত দেন।
লক-ইন ব্যবস্থার পাশাপাশি খসড়া বিধিমালায় বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য শেয়ার বরাদ্দের কোটাও কমানোর প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান ৪০ শতাংশ কোটা কমিয়ে ৩৫ শতাংশ করার কথা বলা হয়েছে।
অন্যদিকে, ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য আগের মতো ১০ শতাংশ কোটা বহাল রাখার প্রস্তাব রয়েছে। উভয় পদ্ধতিতেই মিউচুয়াল ফান্ডের জন্য ১০ শতাংশ শেয়ার বরাদ্দের ব্যবস্থা অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে।
খসড়া বিধিমালার প্রস্তাবগুলো কার্যকর হলে আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি, লক-ইনের মেয়াদ এবং শেয়ার বরাদ্দের কাঠামোয় পরিবর্তন আসবে। তবে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে সার্কিট ব্রেকার কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে স্টক এক্সচেঞ্জগুলোর সিদ্ধান্ত এবং চূড়ান্ত বিধিমালার বিষয়বস্তু বাজারের পরবর্তী পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ডিভি লটারিতে বাংলাদেশ কেন অযোগ্য? জানুন বিস্তারিত
- তারেক রহমানের সফর নিয়ে ফেসবুকে মন্তব্য, এরপর যা ঘটল
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম: ইশরাক
- যে কারণে হঠাৎ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
- পুনর্বহাল ৭ নভেম্বরের ছুটি: ভোগ করতে পারবেন যারা
- সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি
- প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন করবেন যেভাবে
- আজ রাতেই আকাশে উল্কাবৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
- আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে, জানুন দিনের হিসাব
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- জুমার নামাজ শেষে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল
- ভাতা পাবেন ভেবে টিপসই, পরে জানলেন জমি আর তাঁর নেই!
- নজরুল ও সুইটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পরিবার
- ৩৩৫ মিলিয়ন ডলারে ভারতের ঘাড়ে চীনের নিঃশ্বাস
- পাকিস্তানকে কাছে টানছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের চালে কাঁপছে দিল্লি
- ফার্মাসিউটিক্যালস খাতে আগুন, বিপদে বাংলাদেশ
- নজরুলের ছাপাখানা থেকে হাদির স্মার্টফোন নিন্দুকদের হিসাব ভুল
- রাত সাড়ে ১১টায় ডেকে নেওয়া হয় বৃদ্ধাকে, পুলিশের তদন্তে যা উঠে এল
- সৌদি আরবে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী নেতার সঞ্চালনা: তুমুল তোলপাড়!
- চালু হচ্ছে রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট
- মাগুরায় যুবদল নেতার চাঞ্চল্যকর খুন রহস্য
- সাজেক অবরোধ নিয়ে আন্দোলকারীদের নতুন বার্তা
- সৌদিতে দুই মৃত্যুদণ্ড: কনস্যুলেটের গাফিলতি নাকি অজ্ঞতা?
- মুনাফা বেড়েছে ১৩২%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ডে কী চমক আসছে?
- বারাকা পাওয়ারের মুনাফায় বড় উল্লম্ফন, ডিভিডেন্ডে কী সিদ্ধান্ত আসছে?
- বৈদেশিক মুদ্রার লোকসান কমায় মুনাফায় বড় উল্লম্ফন, সুখবরের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ৭ রোগের চিকিৎসায় এক লাখ টাকা, জেনে নিন আবেদনের নিয়ম
- শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী
- ৭ নভেম্বর ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানাল সরকার
- মুখের দাগ নিয়ে মুখ খুললেন জামায়াত আমির
- ডিভি লটারিতে আবেদন করতে বাংলাদেশিদের জন্য জরুরি তথ্য
- হাসনাতের বক্তব্যের জবাবে যা বললেন স্নিগ্ধ
- ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’
- ফেসবুকের ‘রিচ’ আর থাকছে না, পারফরম্যান্স মাপবেন যেভাবে
- হারানো ফোনের হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন যেভাবে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর
- তিন ডজন মন্ত্রীর বিদায়ের ইতিহাস: ইশরাকের বিদায় যেভাবে ব্যতিক্রম
- চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ব্যাংকের ভল্ট থেকে সাড়ে চার কোটি টাকা উধাও!
- ছয় গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকারের নতুন উদ্যোগ
- ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় ফুডপান্ডার স্বস্তি
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা







.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

