বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্ট ব্যবস্থায় নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে করা সব পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে ১৭ সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোড ব্যবহার করে কোনো পেমেন্ট করা হলে গ্রাহকের পরিশোধ করা অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর ফলে বাংলা কিউআরভিত্তিক লেনদেনের ক্ষেত্রে অর্থ জমা হওয়ার জন্য অপেক্ষার প্রয়োজন কমবে এবং মার্চেন্টরা দ্রুত লেনদেনের অর্থ ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানকে এ নির্দেশনা বাস্তবায়নের আওতায় এনেছে। বিকাশ, নগদ ও রকেটের মতো এমএফএস সেবার পাশাপাশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপেও বাংলা কিউআর পেমেন্টের আইকন নির্দিষ্ট স্থানে দৃশ্যমান রাখতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, বাংলা কিউআর পেমেন্টের আইকন প্রদর্শনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ৬ জানুয়ারি ২০২১ সালের সার্কুলারে নির্ধারিত লোগো অনুসরণ করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠানের অ্যাপে গ্রাহক যেন সহজেই বাংলা কিউআর পেমেন্টের অপশন শনাক্ত করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর পেমেন্টের সুবিধা আরও সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময়সীমার মধ্যে শুধু কিউআর স্ক্যান করার মাধ্যমে নয়, বাংলা কিউআর-এর ইমেজ আপলোড করেও যাতে পেমেন্ট সম্পন্ন করা যায়, সেই ব্যবস্থা চালু করতে হবে।
একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধাও চালু করতে হবে। এর ফলে ব্যাংক হিসাবের সঙ্গে যুক্ত গ্রাহকদের জন্য বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুযোগ আরও বাড়বে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ১ অক্টোবর থেকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ২৪ নভেম্বর ২০২৫ সালের সার্কুলারে দেওয়া সংশ্লিষ্ট নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
- এআই নিয়ে নতুন শঙ্কা, শেয়ারবাজারে ভয়াবহ দরপতন
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- হজরত শাহজালাল (রহ.): ৭০০ বছরের হারানো ইতিহাস ও জালালি কবুতরের রহস্য
- ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ক্রাউন সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডরিন পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছয় বছরের মধ্যে প্রথমবার ঋণ ব্যবসায় লোকসানে শেয়ারবাজারের ব্যাংকগুলো
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- গ্রিন ডেল্টার নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি, স্থগিত বিমা ব্যবসা
- বড় কিছু হতে যাচ্ছে, দেশে দেশে খাদ্য মজুতের কড়া নির্দেশ
- যে কারণে নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি
- মুখে ইউয়ান, ব্যাংকে ডলার — ডাবল গেম ফাঁস
- ডাচ্-বাংলা ব্যাংকে চেক জালিয়াতি, বিনিয়োগকারীর ৮৫ লাখ টাকা উধাও
- জাকির নায়েককে নিয়ে ভারতকে মালয়েশিয়ার স্পষ্ট বার্তা
- ইসলাম গ্রহণের পর বিস্ময়কর অভিজ্ঞতা মার্কিন তরুণীর
- ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সৌদি আরবে পরপর দুটি জরুরি সতর্কবার্তা
- ভারতে বসে শেখ হাসিনার নতুন চাল
- ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট
- জাপান পাবে ৭৩%, বাংলাদেশ পাবে ২৭%
- হাতে থাকা স্মার্টফোনই হতে পারে বিপদের কারণ
- কারসাজিমুক্ত বাজার ও পতন ঠেকানোর কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- ৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পাহাড় তলায় পরমাণু বিস্ফোরণ, এক ঘোষণায় চাঞ্চল্য
- তিন কোম্পানির শেয়ারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- ফ্রি ওমরাহ'র সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে
- বালাম ও ন্যান্সির আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী
- সম্পদ ও এনএভি বাড়লেও মুনাফায় বড় পতন ইস্টার্ন লুব্রিক্যান্টসের
- ‘তাহসিফ ভিডিও না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা থাকত’
- ১২ শিল্পগ্রুপের মালিকের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- ছয় মাসের যোগাযোগ, সন্দেশ নিয়ে দেখা করতে গিয়ে বিপাকে যুবক
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা, বড় সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের
- মার্জিন ঋণগ্রহীতাদের ডিভিডেন্ডের তথ্য চাইল ইউনাইটেড পাওয়ার
- পাঁচ গুণ বাড়ছে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন
- বেক্সিমকো গ্রিন সুকুকের অবশিষ্ট ইউনিটও শেয়ারে রূপান্তরের সুযোগ
- ইস্টার্ণ লুব্রিক্যান্টসের ডিভিডেন্ট ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো গ্লোবাল হেভি কেমিক্যালস
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত দুই নেতার
- রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ











.jpg&w=50&h=35)

