×
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ইস্টার্ণ লুব্রিক্যান্টসের ডিভিডেন্ট ঘোষণা 

২০২৬ নভেম্বর ০৫ ১০:০৯:৪৮
ইস্টার্ণ লুব্রিক্যান্টসের ডিভিডেন্ট ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট সুপারিশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ণ লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য এ ডিভিডেন্ট দেওয়া হবে। ডিভিডেন্ট অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জানুয়ারি, ২০২৭ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ৩ ডিসেম্বর, ২০২৬।

আলোচ্য অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮.২০ টাকা, যা আগের অর্থ বছরে ছিল ২৮.৮০ টাকা (পুনর্বিন্যস্ত)। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭২.৪৯ টাকা, আগের বছর ছিল ১৩৯.৩৫ টাকা (পুনর্বিন্যস্ত)। শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৪০.০৩ টাকা, আগের বছর ছিল ৬৭.৮৩ টাকা।

এদিকে কর্পোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো প্রাইস লিমিট থাকবে না।

ডিভিডেন্ট প্রাপ্তি নিশ্চিত করতে শেয়ারহোল্ডারদের রেকর্ড ডেটের আগে নিজ নিজ বিও বা ফোলিও অ্যাকাউন্টে ডাকঠিকানা, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, শাখার নাম, রাউটিং নম্বর এবং ১২ ডিজিটের টিআইএন হালনাগাদ করতে অনুরোধ করেছে কোম্পানিটি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে