×
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৫:৫৭:৪৩
চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম

নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার লিজিং, মাইডাস ফাইন্যান্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বিআইএফসি এবং আইসিবি ইসলামিক ব্যাংকাইল।

নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো-

২১ সেপ্টেম্বর

এদিন সকাল ১০টায় বিআইএফসি এবং আইসিবি ইসলামিক ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

কোম্পানি ২টি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২২ সেপ্টেম্বর

এদিন দুপুর ১২টায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২৪ সেপ্টেম্বর

এদিন সকাল ১০টায় মাইডাস ফাইন্যান্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

কোম্পানি ২টিন মধ্যে রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘাষণা করেছে। আর একই সময়ে মাইডাস ফাইন্যান্স নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

একই দিন বেলা ১১টায় প্রিমিয়ার লিজিং এবং ইসলামিক ফাইন্যান্সের এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানি ২টি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘাষণা করেছে।

একই দিন বিকাল ৩টায় ফার্স্ট ফাইন্যান্সের এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘাষণা করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে