×
ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ সেপ্টেম্বর ১৮ ১৪:৫৪:১০
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৩-১৭ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৫.৯৪ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২৫ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৪ টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৮ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৯০ পয়সা বা ১০.৩৪ শতাংশ।

দর পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৮ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ১০.০৫ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৮.৮৬ শতাংশ (৭ টাকা ৯০ পয়সা থেকে ৭ টাকা ২০ পয়সা), মাইডাস ফাইন্যান্সের ৭.৮৪ শতাংশ (৫ টাকা ১০ পয়সা থেকে ৪ টাকা ৭০ পয়সা), জাহিন স্পিনিংয়ের ৭.২৭ শতাংশ (৫ টাকা ৫০ পয়সা থেকে ৫ টাকা ১০ পয়সা), প্রভাতী ইন্স্যুরেন্সের ৬.৬৩ শতাংশ (৫৪ টাকা ৩০ পয়সা থেকে ৫০ টাকা ৭০ পয়সা), বেক্সিমকো লিমিটেডের ৬.৫১ শতাংশ (২১ টাকা ৫০ পয়সা থেকে ২০ টাকা ১০ পয়সা), বিডি থাই অ্যালুমিনিয়ামের ৬.৩৩ শতাংশ (১৫ টাকা ৮০ পয়সা থেকে ১৪ টাকা ৮০ পয়সা) এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৬.০৪ শতাংশ (৫৭ টাকা ৯০ পয়সা থেকে ৫৪ টাকা ৪০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে