স্পেনের নতুন দল ঘোষণা, নেই বিশ্বকাপজয়ী ৪ ফুটবলার
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের দুই মাস পরই নতুন অভিযানে নামতে যাচ্ছে স্পেন। ২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশনস লিগ সামনে রেখে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বকাপজয়ী ২৬ সদস্যের দলের মধ্যে এবার চারটি পরিবর্তন এনেছেন তিনি।
নতুন ঘোষিত দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ইন্টার মিলানের গোলরক্ষক জোসেপ মার্টিনেস এবং এস্পানিওলের ফরোয়ার্ড রবার্তো ফের্নান্দেজ। এ ছাড়া বিশ্বকাপে চোটের কারণে খেলতে না পারা ফেরমিন লোপেজ ও ডিন হুইসেন আবারও জাতীয় দলে ফিরেছেন।
তবে বিশ্বকাপজয়ী দলের চার সদস্য এবার স্কোয়াডে নেই। হাঁটুর চোটের কারণে গোলরক্ষক জোয়ান গার্সিয়া দল থেকে ছিটকে গেছেন। অন্যদিকে মার্কোস ইয়োরেন্তে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। গাভি ও বোরহা ইগলেসিয়াসও এবার দে লা ফুয়েন্তের ঘোষিত দলে জায়গা পাননি।
গাভির না থাকার পেছনে রয়েছে শাস্তির বিষয়টিও। বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পাওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নেশনস লিগের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। ফলে এবারের স্কোয়াডে তার অনুপস্থিতি স্পেনের দলে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে ডিন হুইসেনের প্রত্যাবর্তনও স্পেনের দলে অন্যতম আলোচিত বিষয়। গত বিশ্বকাপে তাকে স্কোয়াডে রাখেননি কোচ দে লা ফুয়েন্তে। বিশ্বকাপের আগে পায়ের চোটের কারণে টুর্নামেন্টেও খেলতে পারেননি তিনি। এবার চোট কাটিয়ে আবারও জাতীয় দলের পরিকল্পনায় ফিরেছেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।
নেশনস লিগে স্পেনের অভিযান শুরু হবে ২৬ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২৯ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। ৩ অক্টোবর ওভিয়েদোয় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন।
আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে ৬ অক্টোবর স্প্লিটে আবারও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে স্পেন। বিশ্বকাপের পর নতুন স্কোয়াড নিয়ে নেশনস লিগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পারফরম্যান্স তাই ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে।
মুসআব/
পাঠকের মতামত:
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- থানায় না গিয়েই হারানো এনআইডির জন্য আবেদন
- ৪৮ বছর পানি পান করেন না ওয়ারেন বাফেট! জানুন কেন
- নূরের বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র নিয়ে নতুন প্রশ্ন তুললেন বার্গম্যান
- রাস্তার কুকুরের ঘেউ ঘেউয়ের পেছনে রয়েছে যে বিশেষ প্রবণতা
- ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- ১ লাখ ২৪ হাজার শেয়ার উত্তরাধিকারীদের হস্তান্তর
- ৫ মাসের সর্বনিম্নে সূচক, কমিশনের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- সাউথইস্ট ব্যাংকের নতুন পরিচালক শায়লা বানু ঝুমুর
- ২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আট জীবন বিমায় অস্বস্তির চিত্র, ঘাটতি ও তহবিল সংকট
- জীবন বিমা খাতে আশার আলো, চার কোম্পানির আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন
- ৩০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন
- ইউটিউবের ৭ গোপন ফিচার ৯৯% ব্যবহারকারী জানেন না
- শেয়ারবাজারে বিনিয়োগ ও বাড়িভাড়ায় ঘুরে দাঁড়াল জিকিউ বলপেন
- বিক্রেতা সংকটে হল্টেড তিন ‘জেড’ ক্যাটাগরির শেয়ার
- ইসলামে ৪ ধরনের উপহার দেওয়া-নেওয়া নিষিদ্ধ
- জাপানের ‘বিরল’ শর্ত মেনে নিল বাংলাদেশ
- ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা
- শ্রমিক অসন্তোষের প্রভাব, পাঁচ শিল্পাঞ্চলে বন্ধ ৩১৮ কারখানা
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
- ৪৭ বছর পর পাইওনিয়ার ব্যাংকের জমি বুঝে পেলেন ১১ ক্রেতা
- জুলাইয়ের ধাক্কা কাটিয়ে পোশাক রপ্তানিতে টানা তিন মাস প্রবৃদ্ধি
- ভর্তির শেষ ধাপ মাত্র দুই দিন, যাদের জন্য বিশেষ সুযোগ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- ১০০ টাকা প্রাইজবন্ডের ড্র: ৬ লাখ টাকার বিজয়ী যারা
- পোশাক খাতে সহিংস অসন্তোষ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
- ভোট চুরির অভিযোগে মোদিকে রাহুলের কড়া হুঁশিয়ারি
- সব সরকারি-বেসরকারি অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
- নতুন পে স্কেলে যুক্ত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী
- এসবিএসি ব্যাংকের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক পরিবর্তন
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন চার গুণ বাড়ানোর উদ্যোগ
- শেয়ারবাজারের ২৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ডে ‘লাল বাতি’
- স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে ঘুরে দাঁড়াচ্ছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক
- বিনিয়োগ আয় কমে ইসলামী ব্যাংকের বড় লোকসান, ঘুরে দাঁড়াতে নানা উদ্যোগ
- রিকশাচালকদের জন্য বড় খবর, নিবন্ধন ছাড়া চলবে না গাড়ি!
- শীর্ষ ২০ খেলাপির পেটে শেয়ারবাজারের ব্যাংকের ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বড় পুঁজির বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান
- গোপালগঞ্জে জামায়াতের লংমার্চে হঠাৎ 'ফাইটার গ্রুপ'
- তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, গ্রেপ্তার দিশা
- আট বছরের সংসার, হঠাৎ নিখোঁজ স্ত্রী; খোঁজ দিতে পুরস্কার ঘোষণা
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম
- সিলকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- তিতাস গ্যাসের ডিভিডেন্ড ঘোষণা













