ডলারের বিপরীতে শক্ত অবস্থানে বাংলাদেশি টাকা
নিজস্ব প্রতিবেদক: এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রা গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে উল্লেখযোগ্য হারে দুর্বল হলেও ব্যতিক্রম হিসেবে দেখা গেছে বাংলাদেশের টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে এশিয়ার বেশ কয়েকটি দেশের মুদ্রার অবমূল্যায়ন হলেও বাংলাদেশের টাকার বিনিময় হার প্রায় স্থিতিশীল ছিল। একই সময়ে মালয়েশিয়ার রিঙ্গিত, চীনের ইউয়ান, পাকিস্তানের রুপি ও বাংলাদেশের টাকা ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ‘এক্সচেঞ্জ রেট অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ মার্কেট ডায়নামিকস’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশসহ এশিয়ার ১১টি উন্নত ও উন্নয়নশীল দেশের এক বছরের বিনিময় হার পর্যালোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্ট্যাটিস্টিকসের (আইএফএস) তথ্য ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার ওনের মূল্য প্রায় ১১ শতাংশ কমেছে। ভারতীয় ও শ্রীলংকান রুপির অবমূল্যায়ন হয়েছে প্রায় ১০ শতাংশ করে। ইন্দোনেশিয়ার রুপিয়াহর দর কমেছে প্রায় ৯ শতাংশ।
অন্যদিকে একই সময়ে মালয়েশিয়ার রিঙ্গিত ও চীনের ইউয়ানের মূল্য প্রায় ৪ শতাংশ করে বেড়েছে। পাকিস্তানের রুপি শক্তিশালী হয়েছে প্রায় ২ শতাংশ। বাংলাদেশের টাকার ক্ষেত্রেও ডলারের বিপরীতে সামান্য শক্তিশালী হওয়ার প্রবণতা দেখা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের আন্তঃব্যাংক মুদ্রাবাজারে বিনিময় হার এ সময়ে প্রায় স্থিতিশীল ছিল।
২০২৫ সালের ১ জুন প্রতি মার্কিন ডলারের গড় বিনিময় হার ছিল ১২২ টাকা ৯৬ পয়সা। এক বছর পর ২০২৬ সালের ১ জুন তা কমে দাঁড়ায় ১২২ টাকা ৭৫ পয়সায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকা দুর্বল না হয়ে প্রায় ২১ পয়সা শক্তিশালী হয়েছে। একই সময়ে দক্ষিণ কোরিয়া, ভারত, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও কম্বোডিয়ার মুদ্রা ডলারের বিপরীতে দুর্বল হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গত এক বছরে ভারতসহ এশিয়ার অনেক দেশের স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলেও বাংলাদেশে তা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বিনিময় হার স্থিতিশীল রাখতে ভূমিকা রেখেছে। তিনি জানান, গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বাজারে এক ডলারও বিক্রি করেনি; বরং বাজার থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার কিনেছে। একই সময়ে বিনিময় হার স্থিতিশীল থাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
টাকার বিনিময় হার স্থিতিশীল থাকার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবছরে প্রবাসীরা রেকর্ড সাড়ে ৩৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। ফলে বাজারে ডলারের বিনিময় হারের ওপর বর্তমানে উল্লেখযোগ্য চাপ নেই বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে।
অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনও টাকার স্থিতিশীলতার ক্ষেত্রে রেমিট্যান্সকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন। তার মতে, এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার ওঠানামার সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতিও জড়িত। বাংলাদেশে প্রতি মাসে প্রায় ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসায় বৈদেশিক মুদ্রার বাজারে তা ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।
তবে বিনিময় হার স্থিতিশীল থাকলেও বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন ড. জাহিদ হোসেন। বিশেষ করে জ্বালানি তেলের দাম বাড়ায় আমদানি ব্যয় বাড়ছে এবং এর ফলে বাণিজ্য ঘাটতির ওপর চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বেসরকারি খাতের বিনিয়োগ ও কার্যক্রমে স্থবিরতার কথাও তিনি উল্লেখ করেন। তার মতে, জ্বালানি সংকট কাটিয়ে বেসরকারি খাত সক্রিয় হলে আমদানির চাহিদা বাড়তে পারে। তখন বর্তমান বিনিময় হার কতটা স্থিতিশীল রাখা সম্ভব হবে, সেটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে।
এদিকে প্রতিবেদনে ২০২২ সালের পরবর্তী তিন বছরে টাকার বড় ধরনের অবমূল্যায়নের বিষয়টিও তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, ওই সময়ে টাকার বিনিময় হার ৪৫ শতাংশের বেশি কমে যাওয়ার প্রভাব অর্থনীতিতে পড়েছিল এবং মূল্যস্ফীতিও দুই অঙ্কের ঘরে উঠেছিল। পরবর্তী সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিদ্যুৎ ও জ্বালানি সংকটও বিনিময় হার থেকে পাওয়া স্থিতিশীলতার সুফল কাজে লাগানোর ক্ষেত্রে বাধা তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আঞ্চলিক চিত্রে দেখা যায়, ভারতীয় রুপির দর এক বছরে প্রায় ১০ শতাংশ কমেছে। বৈশ্বিক অস্থিরতা, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ারবাজার থেকে অর্থ প্রত্যাহার এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভারতের ডলারের চাহিদা বেড়েছে বলে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে। শ্রীলংকান রুপিও একই সময়ে প্রায় ১০ শতাংশ দুর্বল হয়েছে। ইন্দোনেশিয়ার রুপিয়াহর অবমূল্যায়ন হয়েছে প্রায় ৯ শতাংশ এবং ভিয়েতনামের মুদ্রার দর কমেছে প্রায় ১ শতাংশ। সিঙ্গাপুর ও কম্বোডিয়ার মুদ্রায় তুলনামূলকভাবে সামান্য পরিবর্তন দেখা গেছে।
অন্যদিকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ এবং সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিজ রেটিংস বাংলাদেশের সার্বভৌম ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘বি২’ অপরিবর্তিত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ ধরনের পরিবর্তন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে পারে এবং বিদেশি বিনিয়োগ বাড়লে ভবিষ্যতেও বিনিময় হার স্থিতিশীল রাখার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
- এআই নিয়ে নতুন শঙ্কা, শেয়ারবাজারে ভয়াবহ দরপতন
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- হজরত শাহজালাল (রহ.): ৭০০ বছরের হারানো ইতিহাস ও জালালি কবুতরের রহস্য
- ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ক্রাউন সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডরিন পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছয় বছরের মধ্যে প্রথমবার ঋণ ব্যবসায় লোকসানে শেয়ারবাজারের ব্যাংকগুলো
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- গ্রিন ডেল্টার নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি, স্থগিত বিমা ব্যবসা
- বড় কিছু হতে যাচ্ছে, দেশে দেশে খাদ্য মজুতের কড়া নির্দেশ
- যে কারণে নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি
- মুখে ইউয়ান, ব্যাংকে ডলার — ডাবল গেম ফাঁস
- ডাচ্-বাংলা ব্যাংকে চেক জালিয়াতি, বিনিয়োগকারীর ৮৫ লাখ টাকা উধাও
- জাকির নায়েককে নিয়ে ভারতকে মালয়েশিয়ার স্পষ্ট বার্তা
- ইসলাম গ্রহণের পর বিস্ময়কর অভিজ্ঞতা মার্কিন তরুণীর
- ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সৌদি আরবে পরপর দুটি জরুরি সতর্কবার্তা
- ভারতে বসে শেখ হাসিনার নতুন চাল
- ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট
- জাপান পাবে ৭৩%, বাংলাদেশ পাবে ২৭%
- হাতে থাকা স্মার্টফোনই হতে পারে বিপদের কারণ
- কারসাজিমুক্ত বাজার ও পতন ঠেকানোর কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- ৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পাহাড় তলায় পরমাণু বিস্ফোরণ, এক ঘোষণায় চাঞ্চল্য
- তিন কোম্পানির শেয়ারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- ফ্রি ওমরাহ'র সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে
- বালাম ও ন্যান্সির আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী
- সম্পদ ও এনএভি বাড়লেও মুনাফায় বড় পতন ইস্টার্ন লুব্রিক্যান্টসের
- ‘তাহসিফ ভিডিও না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা থাকত’
- ১২ শিল্পগ্রুপের মালিকের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- ছয় মাসের যোগাযোগ, সন্দেশ নিয়ে দেখা করতে গিয়ে বিপাকে যুবক
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা, বড় সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের
- মার্জিন ঋণগ্রহীতাদের ডিভিডেন্ডের তথ্য চাইল ইউনাইটেড পাওয়ার
- পাঁচ গুণ বাড়ছে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন
- বেক্সিমকো গ্রিন সুকুকের অবশিষ্ট ইউনিটও শেয়ারে রূপান্তরের সুযোগ
- ইস্টার্ণ লুব্রিক্যান্টসের ডিভিডেন্ট ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো গ্লোবাল হেভি কেমিক্যালস
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত দুই নেতার
- রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ











.jpg&w=50&h=35)

