×
ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আগামী সপ্তাহে আসছে দুই কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড

২০২৬ সেপ্টেম্বর ১৮ ২১:৩৫:২১
আগামী সপ্তাহে আসছে দুই কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই খাতের দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সভাগুলোতে কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঘোষণা করা হতে পারে।

অ্যাপেক্স ফুটওয়্যার

কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

কোম্পানিটি আগের বছর ২০২৫ সালে ২৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটি শেয়ারপ্রতি ৪ টাকা ৫৪ পয়সা আয় করেছে।

এসকে ট্রিমস

কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২৬ অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের এবং ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। দ্বিতীয় প্রান্তিকের সভা বিকাল ৪টায় এবং তৃতীয় প্রান্তিকের সভা বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এই সভাগুলোতে কোম্পানিটির অন্তর্বর্তীকালীন ইপিএস সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে