×
ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদির পোস্ট

২০২৬ সেপ্টেম্বর ১৮ ০৯:৩৫:২০
তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদির পোস্ট

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানের উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নরেন্দ্র মোদি। ১৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী এ প্রতিক্রিয়া জানান।

নরেন্দ্র মোদি তাঁর পোস্টে লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সুন্দর শব্দ ও বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে প্রশংসিত।’ তাঁর এই বার্তায় তারেক রহমানের শুভেচ্ছার জবাব দেন তিনি।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেন। এক্সে দেওয়া ওই বার্তায় তিনি নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও ভারতের জনগণের প্রতি তাঁর সেবার ধারাবাহিকতা কামনা করেন।

তারেক রহমানের শুভেচ্ছা বার্তায় বলা হয়, নরেন্দ্র মোদির বিশেষ দিনটি বারবার ফিরে আসুক এবং ভারতের জনগণের প্রতি তাঁর নিবেদিত সেবা যেন সবসময় সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে অব্যাহত থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেও এ শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়।

দুই প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বিনিময় এমন সময়ে হলো, যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নতুন করে কূটনৈতিক যোগাযোগ চলছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের পক্ষ থেকেই পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে বক্তব্য এসেছে। তবে শুভেচ্ছা বিনিময়ের বার্তায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কোনো নির্দিষ্ট নতুন সিদ্ধান্ত বা চুক্তির কথা উল্লেখ করা হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে