×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বদলে যাচ্ছে আরও ৩ স্কুলের নাম

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৭:১৯:৩৭
বদলে যাচ্ছে আরও ৩ স্কুলের নাম

নিজস্ব প্রতিবেদক: দেশের আরও তিনটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নাম পরিবর্তনের প্রস্তাব পাওয়া তিনটি প্রতিষ্ঠান হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জের বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়, বগুড়ার বগুড়া পৌর হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লালমনিরহাটের ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।

প্রস্তাব অনুযায়ী, নারায়ণগঞ্জের বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ছাত্তার জুট মিলস মডেল হাই স্কুল’ করার কথা বলা হয়েছে। বগুড়া পৌর হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন নাম প্রস্তাব করা হয়েছে ‘সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ, বগুড়া’। অন্যদিকে লালমনিরহাটের ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে ‘পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট’ করার প্রস্তাব করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের বিষয়ে পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করতে হবে। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৩ জুলাই ২০২৩ সালের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)’–এর ১৪.৫ অনুচ্ছেদ অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরেজমিন পরিদর্শনের পর প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়ে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব তৈরি করে সুপারিশসহ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে।

অর্থাৎ, বিজ্ঞপ্তিতে উল্লিখিত তিনটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরিদর্শন ও প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে