×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো

২০২৬ অক্টোবর ২৯ ১৬:৫২:১২
মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো

নিজস্ব প্রতিবেদক: ভক্তদের ভোটে লিওনেল মেসিকে পেছনে ফেলে প্রথমবারের মতো আয়োজিত ‘বেস্ট অব অল টাইম ব্যালন ডি’অর’ (বিওএটি) পুরস্কার জিতেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম বেছে নিতে চালু করা এই আয়োজনে প্রথম স্থান পেয়েছে রোনালদোর ২০০৮ সালের মৌসুম। দ্বিতীয় হয়েছে মেসির ২০১২ সালের মৌসুম।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০০৮ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। ওই মৌসুমে ৪২টি গোল করার পাশাপাশি দলকে ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেটিই ছিল রোনালদোর পাঁচটি ব্যালন ডি’অর জয়ের প্রথমটি।

বিওএটি পুরস্কারের ভোট গ্রহণ শুরু হয় ১ অক্টোবর। চলে ২৭ অক্টোবর পর্যন্ত। আয়োজকদের উদ্যোগে ভক্তরা ভোট দিয়ে ব্যালন ডি’অরের ইতিহাসে সেরা মৌসুম নির্বাচন করেন।

ভোট দিতে প্রতিবার এক ইউরো খরচ করতে হয়েছে অংশগ্রহণকারীদের। একজন একাধিকবার ভোট দেওয়ার সুযোগও পেয়েছেন। ভোট দেওয়ার বিনিময়ে অংশগ্রহণকারীরা ব্যালন ডি’অরের প্রথম ট্রফির একটি ছবি পেয়েছেন। পাশাপাশি ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতে অংশ নেওয়ার সুযোগও ছিল।

এই প্রতিযোগিতায় রোনালদো ও মেসির আধিপত্য ছিল স্পষ্ট। দুই তারকার ব্যালন ডি’অরজয়ী বিভিন্ন মৌসুমই ভোটের তালিকার প্রথম ১২টি স্থান দখল করেছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর

উ
প
রে