ডেবিট-ক্রেডিটের সঙ্গে প্রিপেইড কার্ডেও বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দেশে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে লেনদেনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে কার্ডের মাধ্যমে মাসিক লেনদেনের পরিমাণ বেড়েছে ১০৮ শতাংশ। একই সময়ে দেশে কার্ডের সংখ্যাও বেড়েছে ৯৭ শতাংশ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে দেশে মোট কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ৪৭৯টি। চলতি বছরের জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৪৯৭টিতে। একই সময়ে কার্ডের মাধ্যমে মাসিক লেনদেন ২২ হাজার ৭৮৮ কোটি ৭০ লাখ টাকা থেকে বেড়ে ৪৭ হাজার ৪৮০ কোটি ৪০ লাখ টাকায় উন্নীত হয়েছে।
কার্ডের ধরন অনুযায়ীও ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ডেবিট কার্ডের সংখ্যা বেড়েছে ৩৬ শতাংশ। একই সময়ে ক্রেডিট কার্ড বেড়েছে ২৮ শতাংশ। তবে সবচেয়ে দ্রুত সম্প্রসারণ হয়েছে প্রিপেইড কার্ডের, যার সংখ্যা বেড়েছে ১৬৮ শতাংশ।
চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশি কার্ডধারীরা বিদেশে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে মোট ৯৮৪ কোটি ৭০ লাখ টাকা লেনদেন করেছেন। এ সময়ে মোট লেনদেনের সংখ্যা ছিল ১৭ লাখ ৪৪ হাজার ৩০টি।
এর মধ্যে ক্রেডিট কার্ডে ৫২৫ কোটি ৯০ লাখ টাকা, ডেবিট কার্ডে ৪০১ কোটি ১০ লাখ টাকা এবং প্রিপেইড কার্ডে ৫৭ কোটি ৮০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের মাস জুনে বিদেশে বাংলাদেশিদের কার্ড লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৭ কোটি টাকা। ফলে জুলাইয়ে এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ৫ দশমিক ০৫ শতাংশ।
বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। জুলাইয়ে এ খাতে ব্যয় হয়েছে ১৬৪ কোটি ৭০ লাখ টাকা। এরপর খুচরা বিক্রয়কেন্দ্র, পরিবহন, ওষুধ ও ফার্মেসি এবং পোশাকের দোকানে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে।
দেশভিত্তিক হিসাবে জুলাইয়ে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ৯৩ কোটি ১০ লাখ টাকা লেনদেন হয়েছে। এরপর থাইল্যান্ডে ৬১ কোটি ৪০ লাখ, যুক্তরাজ্যে ৫৪ কোটি ৪০ লাখ এবং সিঙ্গাপুরে ৩৯ কোটি ৬০ লাখ টাকা লেনদেন হয়েছে।
ডেবিট কার্ডেও বিদেশে বাংলাদেশিদের সর্বোচ্চ লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্রে। জুলাইয়ে দেশটিতে ডেবিট কার্ডের মাধ্যমে ৫৩ কোটি ১০ লাখ টাকা লেনদেন হয়েছে।
জুলাইয়ে বিদেশে ইস্যু করা কার্ড ব্যবহার করে বাংলাদেশে বিদেশি নাগরিকেরা মোট ২৩৪ কোটি ৩০ লাখ টাকা লেনদেন করেছেন। এ সময়ে লেনদেনের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৪টি। জুনে এ ধরনের লেনদেনের পরিমাণ ছিল ২৪১ কোটি ৫০ লাখ টাকা।
বিদেশিদের কার্ড ব্যবহারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে—৮২ কোটি ৩০ লাখ টাকা। এ ছাড়া নগদ উত্তোলনে ৫৬ কোটি ৩০ লাখ, পরিবহনে ৩২ কোটি ৩০ লাখ এবং পোশাকের দোকানে ২০ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে।
দেশভিত্তিক হিসাবে বাংলাদেশে বিদেশিদের কার্ড ব্যবহারে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে ইস্যু করা কার্ড। জুলাইয়ে এসব কার্ডের মাধ্যমে বাংলাদেশে ৫১ কোটি ৬০ লাখ টাকা লেনদেন হয়েছে। এরপর ভারত, যুক্তরাজ্য, কানাডা ও সিঙ্গাপুরে ইস্যু করা কার্ডে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ৪০ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেন বেড়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। আর বাংলাদেশে বিদেশিদের কার্ড ব্যবহার বেড়েছে ২৪ দশমিক ১৪ শতাংশ।
জুলাইয়ে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট ৪ হাজার ৩২৪ কোটি ৮০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের মাসে এ পরিমাণ ছিল ৪ হাজার ৪৬১ কোটি টাকা।
দেশীয় ক্রেডিট কার্ড লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। জুলাইয়ে এ খাতে লেনদেন হয়েছে ২ হাজার ১৭৬ কোটি টাকা, যা মোট লেনদেনের ৫০ দশমিক ৩১ শতাংশ। খুচরা বিক্রয়কেন্দ্রে ৪৮৭ কোটি ৯০ লাখ, ইউটিলিটি বিল পরিশোধে ৩৭৭ কোটি ১০ লাখ এবং নগদ উত্তোলনে ৩৩৪ কোটি ১০ লাখ টাকা লেনদেন হয়েছে।
কার্ড ব্র্যান্ডের হিসাবে দেশীয় ক্রেডিট কার্ড লেনদেনে ভিসার ব্যবহার সবচেয়ে বেশি। জুলাইয়ে ভিসা কার্ডে ৩ হাজার ২৯৭ কোটি ৭০ লাখ টাকা লেনদেন হয়েছে, যা মোটের ৭৬ দশমিক ২৫ শতাংশ। একই সময়ে মাস্টারকার্ডে ৬৬৫ কোটি ৯০ লাখ এবং অ্যামেক্সে ৩৪৫ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই পর্যন্ত ৪৮টি ব্যাংক ও একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডে অনুমোদিত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩২৯ কোটি টাকা। এর বিপরীতে বকেয়া ঋণের স্থিতি রয়েছে ১৪ হাজার ৫৮৮ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, কার্ডের ব্যবহার বাড়া আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে। কেনাকাটা, বিল পরিশোধ, পরিবহন, সরকারি সেবা এবং আন্তর্জাতিক লেনদেনে কার্ডের ব্যবহার বাড়ছে।
তবে গ্রামাঞ্চলে ডিজিটাল অবকাঠামোর সীমাবদ্ধতা, আর্থিক জ্ঞানের ঘাটতি, সাইবার নিরাপত্তা, প্রতারণা এবং লেনদেনের ব্যয় এখনো বড় চ্যালেঞ্জ। এসব ক্ষেত্রে নিরাপত্তা জোরদার ও গ্রাহক সচেতনতা বাড়ানো গেলে দেশে কার্ডভিত্তিক লেনদেনের বিস্তার আরও বাড়তে পারে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
মুসআব/
পাঠকের মতামত:
- ডেবিট-ক্রেডিটের সঙ্গে প্রিপেইড কার্ডেও বড় পরিবর্তন
- শেয়ারদরে বড় উল্লম্ফন সোনারগাঁও টেক্সটাইলের
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে একাধিক অভিযোগ, বন্ধ হলো শেয়ার লেনদেন
- আইপিওর অর্থে জালিয়াতি, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা
- সিএমএসএমই খাতে অর্থায়নে নতুন পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি
- আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্যাংক ঋণ নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা, নেপথ্যে যেসব কারণ
- বাজারে স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড
- নারী উদ্যোক্তাদের সহায়তায় এডিবির বড় স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
- ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বড় বার্তা
- বেক্সিমকোর সম্পত্তি নিলামে, তবুও মিলল না কোনো ক্রেতা
- নবীজি (সা.) যেসব খাবার পছন্দ করতেন না
- ঘরকে বড় ও খোলামেলা দেখাতে দেয়ালে ব্যবহার করুন এই রঙগুলো
- নৌকা স্থগিত রেখে নতুন প্রতীক তালিকা, নির্বাচনে এলো বড় পরিবর্তন
- হালাল বাজারে বাংলাদেশের বড় সুযোগ, আসছে নতুন পরিকল্পনা
- নামাজের সময়সূচি আজ: ফজর থেকে এশা, সব জেলার তথ্য
- আজকের টাকার রেট: বড় পতনে পাউন্ড, কমল ইউরোও
- ভোটার হতে লাগবে যেসব কাগজপত্র, জানুন আবেদন পদ্ধতি
- ভারতের হাতে সুইচ, ভয়ংকর আশঙ্কার কথা জোড়ালো হচ্ছে দিন দিন
- সাধারণ মানুষের জন্য ২–৩ হাজার টাকার স্মার্টফোন!
- একাদশে ভর্তির ফল আজ রাত ৮টায়, যেভাবে দেখবেন
- দুই নারীর একসঙ্গে বসবাস, এলাকায় চাঞ্চল্য
- ৪ ব্যাংক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- বোনাস নিয়ে সোনালী ব্যাংকে নতুন চাপ, টাকা ফেরতের নির্দেশ
- এক স্বামীর দুই স্ত্রী, তাদের সংসারের গল্প শুনলে অবাক হবেন!
- কনটেন্ট ক্রিয়েটরের বাসা থেকে এসি-ফ্রিজ-টিভিসহ মালামাল গায়েব
- ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
- ইলেকট্রিক ট্রেনের অনুমোদন, জানুন রুট ও প্রকল্পের খুঁটিনাটি
- অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে আসছে কঠোর নিয়ম
- ব্যাক-টু-ব্যাক এলসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- নবম পে-স্কেলে উচ্চতর গ্রেডের নতুন হিসাব, একাধিক সুবিধা নিয়ে শর্ত
- দুধে ডিটারজেন্ট মেশানো হয়েছে? ঘরে বসেই যেভাবে পরীক্ষা করবেন
- ক্ষণিকের পরিচয়ে বিশ্বাস, ‘অপূরণীয় ক্ষতি’ গৃহবধূর
- সমুদ্রসীমায় ভয়াবহ লুটপাট, বাংলাদেশের গ্যাস চুরি
- বাংলাদেশের বড় চমক, অংক দেখে অবাক ভারত
- হঠাৎ দেবের বাড়িতে শুভেন্দু, নেপথ্যে বড় বার্তা
- ইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের পৃথক কর্মসূচি
- অস্থির লেনদেনে সূচক বাড়লেও হতাশ বিনিয়োগকারীরা
- ১৬ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আইপিও নিয়ে বড় ঘোষণা বিএসইসির, আসছে ডাইরেক্ট লিস্টিংও
- পে-স্কেল কার্যকর হলে যে সুবিধা আর পাবেন না সরকারি চাকরিজীবীরা
- চাকরিজীবীদের জন্য বড় খবর, ইনক্রিমেন্টে আসছে নতুন নিয়ম
- বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ, এক দেশে বন্ধ হলো ওয়ার্ক পারমিট
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ডেবিট-ক্রেডিটের সঙ্গে প্রিপেইড কার্ডেও বড় পরিবর্তন
- ব্যাংক ঋণ নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা, নেপথ্যে যেসব কারণ
- বাজারে স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড
- নারী উদ্যোক্তাদের সহায়তায় এডিবির বড় স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক













