হঠাৎ দেবের বাড়িতে শুভেন্দু, নেপথ্যে বড় বার্তা
নিজস্ব প্রতিবেদক: টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সক্রিয়। তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও টানা তৃতীয়বারের মতো জয় পান এই অভিনেতা-রাজনীতিক।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে পরাজিত করেন দেব। নির্বাচনে এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয় পান তিনি।
এর মধ্যেই দেবকে ঘিরে নতুন করে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি কি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন? মূলত বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেবের একটি ছবি প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার দেব তার ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, শুভেন্দু অধিকারী দেবের বাড়িতে গিয়েছেন। ছবিগুলো প্রকাশ করে দেব শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে লেখেন, তার বাড়ির পূজায় আসার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে সবার এবং রাজ্যের মঙ্গল কামনা করেন তিনি।
দেবের এই পোস্টের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেবের এই সাক্ষাৎ কি শুধুই ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে রাজনৈতিক কোনো বার্তা রয়েছে। কেউ কেউ আবার সরাসরি প্রশ্ন তুলেছেন, দেব কি এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন?
এর আগে গত জুনেও দেবকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছিল। দেব, রচনা বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষসহ মোট ১৯ জন সংসদ সদস্যের পদত্যাগের কথা উল্লেখ করে একটি চিঠি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। তবে পরবর্তী সময়ে ওই চিঠির বিষয়ে আর কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি।
বর্তমানে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেবের সাক্ষাৎকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হলেও, দেবের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে কোনো নিশ্চিত ঘোষণা বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ফলে আপাতত বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন হিসেবেই রয়েছে।
শুভেন্দু অধিকারী দেবের বাড়িতে পূজায় অংশ নেওয়া এবং দেবের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানোর ঘটনাকে ঘিরেই মূলত এই আলোচনা শুরু হয়েছে। দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, সেটিই এখন দেখার বিষয়।
সালমান ফারসি/
পাঠকের মতামত:
- হঠাৎ দেবের বাড়িতে শুভেন্দু, নেপথ্যে বড় বার্তা
- ইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের পৃথক কর্মসূচি
- অস্থির লেনদেনে সূচক বাড়লেও হতাশ বিনিয়োগকারীরা
- ১৬ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আইপিও নিয়ে বড় ঘোষণা বিএসইসির, আসছে ডাইরেক্ট লিস্টিংও
- পে-স্কেল কার্যকর হলে যে সুবিধা আর পাবেন না সরকারি চাকরিজীবীরা
- চাকরিজীবীদের জন্য বড় খবর, ইনক্রিমেন্টে আসছে নতুন নিয়ম
- বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ, এক দেশে বন্ধ হলো ওয়ার্ক পারমিট
- টাকা লোপাটের অভিনব কৌশল, ‘নগদ’ নিয়ে অনুসন্ধানে যা মিলল
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- ফেসবুক বিজ্ঞাপনে নতুন নিয়ম, পেজ মালিকদের জন্য বড় পরিবর্তন
- গরম পানি বা মরিচের গুঁড়া দিয়ে সাপ তাড়ানোর আগে জেনে নিন আসল ঘটনা
- ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল্প
- প্রধানমন্ত্রীর ফোন কি ক্রিপ্টো ট্রেডিংয়ে ব্যবহৃত হয়? যা বললেন তথ্য উপদেষ্টা
- মায়া বা সেলিম নয় এবার হাসিনার আস্থার পাত্র যিনি
- কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার, উঠেছে আরও যেসব অভিযোগ
- অর্ডার বাতিলের শঙ্কা, ঋণখেলাপির ঝুঁকিতেও ৬০% রপ্তানিকারক
- মেঘনা সিমেন্টে কোম্পানি সচিব নিয়োগ
- মেঘনা সিমেন্টের ঋণমানে ‘ডেভেলপিং’ দৃষ্টিভঙ্গি
- ফান্ডের পাওনা ও দাবি জানাতে ইউনিটহোল্ডারদের প্রতি আহ্বান
- শেয়ারবাজারের ওপর কড়া নজরদারি, বিএফআইইউর নতুন নির্দেশনা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- শেয়ারবাজারে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- অবসর নিয়েও ফিরলেন মেসি, আর্জেন্টিনা দলে বড় চমক
- একাদশে ভর্তির প্রথম ফল আজ রাতে, দেখবেন যেভাবে
- সোনালী ব্যাংকের ঋণ কমতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় পরিবর্তন
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
- প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিতর্কের মধ্যেই নয়াদিল্লির নতুন দাবি
- ১২ই ডিসেম্বর রাতে চুক্তি শেষ — পরদিন সকালে পদ্মায় পানি থাকবে?
- ব্যাঙ ও ইঁদুরের প্রস্রাব-পায়খানা নিয়ে ইসলামি শরিয়তের বিধান
- একটি সাধারণ পোস্ট যা আপনার সর্বস্ব কেড়ে নিতে পারে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- আসিফ মাহমুদের উদ্যোগে কৃতজ্ঞ মামুনুল হক, জানালেন কারণ
- স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে যে শাস্তি পেলেন স্ত্রী
- পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি
- আজ ফজর নামাজের শেষ সময়, জেনে নিন নামাজের সময়
- আজকের সকল দেশের টাকার রেট: পাউন্ড কমল, বাড়ল রিংগিতের দাম
- ৫ হাজার তরুণের জন্য নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বাংলাদেশের ঋণমান নিয়ে বড় সুখবর দিল মুডি’স
- ২০২৭ সালের ঈদ ও রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- দেশে ফিরতে মরিয়া হাসিনা, দিল্লিতে ডাকলেন জরুরি বৈঠক
- ৩৩০০ কোটি টাকার মালিক, হঠাৎ ভিখারির বেশে রাস্তায়
- আজ থেকে সঞ্চয়পত্রে চালু নতুন পদ্ধতি, যেভাবে নিরাপদ হবে টাকা
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে













