×
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

২০২৬ সেপ্টেম্বর ১৬ ০৮:০৬:৩৩
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সাতক্ষীরায় বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।

র‍্যাবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুড়িগ্রামে বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে একই দপ্তরে বদলি করা হয়েছে।

গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা নাফিছুর রহমানকে র‍্যাবে বদলি করা হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহাকে গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলে বদলি করা হয়েছে।

এ ছাড়া নৌ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. সোহেল মিয়াকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) বদলি করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আজিজুর রহমান খানকে সহকারী পুলিশ সুপার হিসেবে রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনায় বদলি করা হয়েছে। একইভাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার অরুপ রতন সরকারকে সহকারী পুলিশ সুপার হিসেবে নওগাঁর সাপাহার সার্কেলে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২৭ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে