×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

একদিনের ছুটিতেই টানা ৫ দিন! অক্টোবরে বড় সুযোগ

২০২৬ সেপ্টেম্বর ১৫ ০৯:০৭:৩২
একদিনের ছুটিতেই টানা ৫ দিন! অক্টোবরে বড় সুযোগ

নিজস্ব প্রতিবেদক: অক্টোবর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটির সঙ্গে এক দিন ছুটি মিলিয়ে নিলেই এই দীর্ঘ ছুটি পাওয়া যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

এর পরের দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস। এরপর ২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি নিতে পারলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য ২০ ও ২১ অক্টোবর দুই দিনের সরকারি ছুটির সঙ্গে বৃহস্পতিবার একদিন ছুটি এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে।

এদিকে মূল সরকারি ছুটির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে তারা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটির ক্ষেত্রে বিশেষ সুবিধা তৈরি হয়েছে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে