×
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন 

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১২:১১:৫৩
প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী দাবি পরিশোধ সক্ষমতার (সিপিএ) রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’, সঙ্গে স্থিতিশীল (স্টেবল) আউটলুক।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব এবং ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত হিসাবের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে