ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ফার্মা খাতের স্বল্প মূলধনী কোম্পানি ওরিয়ন ইনফিউশনের শেয়ার দরে ভয়াবহ ধস নেমেছে। বিনিয়োগকারীদের অভিযোগ, কোম্পানির পক্ষ থেকে কোনো ধরনের বিরূপ সংবেদনশীল তথ্য প্রকাশ না করা সত্ত্বেও এক শ্রেণির বড় বিনিয়োগকারী কৃত্রিমভাবে ‘সেল প্রেসার’ দিয়ে শেয়ারটির এই পতন ঘটিয়েছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারটি পতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস আজও শেয়ারটি পতনের শীর্ষ তালিকায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখে কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের (৯ মাসের) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছিল। তাতে দেখা যায়, আগের বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) সামান্য বেড়ে ১ টাকা ৪২ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ১ টাকা ৪০ পয়সা। তবে আশ্চর্যজনক বিষয় হলো, এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই শেয়ারটির দামে নেতিবাচক প্রবণতা শুরু হয়। ৩০ এপ্রিল শেয়ারটির দাম ছিল ৩২৫ টাকা ৫০ পয়সা। এরপর গত ৮৭ কার্যদিবসের লেনদেন বিশ্লেষণে দেখা যায়, শেয়ারটির দাম কমেছে ৫৮ দিন, বেড়েছে ২৮ দিন, আর অপরিবর্তিত ছিল একদিন। অর্থাৎ, ইতিবাচক দিনের তুলনায় নেতিবাচক দিন ছিল দ্বিগুণেরও বেশি।
পরিসংখ্যান বলছে, গত এক মাসেই শেয়ারটির দাম কমেছে ৩৩ শতাংশের বেশি। গত সপ্তাহে ডিএসইর পতনের শীর্ষ তালিকায় থাকার পর আজ সপ্তাহের প্রথম দিনেও শেয়ারটি ১৮ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ কমেছে। দিনশেষে শেয়ারটি ১৬৯ টাকা ৯০ পয়সায় ক্লোজিং হয় এবং এক পর্যায়ে ক্রেতাশুন্য হয়ে পড়ে। অথচ কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারের এই ধারাবাহিক পতনের পেছনে মূল্য সংবেদনশীল কোনো কারণ তাদের জানা নেই।
ডিভিডেন্ড ও আয়ের বৈপরীত্য
কোম্পানিটির ডিভিডেন্ড প্রদানের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, এটি ধীরে ধীরে ডিভিডেন্ডের পরিমাণ বাড়িয়েছে। সর্বশেষ ২০২৫ সালে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগে ২০২৪ সালে ১২ শতাংশ এবং ২০২৩ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বিপরীতে, ইপিএসের চিত্রে কিছুটা অবনতি দেখা গেছে। ২০২৫ সালে ইপিএস হয়েছিল ১ টাকা ৭২ পয়সা, যা ২০২৪ সালে ছিল ২ টাকা ৮ পয়সা এবং ২০২৩ সালে ছিল ২ টাকা ৬ পয়সা। আর সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা।
এক বছরে রেকর্ড পতন
শেয়ারটির দরের ইতিহাস বিশ্লেষণ করলে একটি ভয়াবহ চিত্র ফুটে ওঠে। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর ওরিয়ন ইনফিউশনের শেয়ারের দাম ছিল ৫৮৭ টাকা। আজকের ক্লোজিং দাম ১৬৯ টাকা ৯০ পয়সা বিবেচনায়, এক বছরের ব্যবধানে শেয়ারটির দাম কমেছে ৪১৭ টাকা ১০ পয়সা বা ২৪৫ শতাংশের বেশি।
বিনিয়োগকারীরা জানান, ২০২২ সালের ২২ অক্টোবর ওরিয়ন ইনফিউশনের শেয়ার এক হাজার টাকারও বেশি দামে লেনদেন হয়ে রেকর্ড গড়েছিল। এরপর ২০২৩ সালের ২৩ মার্চ তা ২৬০ টাকায় নেমে আসে। ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি আবার ৮০০ টাকার উপরে ওঠে এবং একই বছরের ২৮ অক্টোবর ফের ২১২ টাকায় নেমে আসে। এরপর ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর ৫৮৭ টাকায় লেনদেন হয়, তারপর থেকেই শুরু হয় ধারাবাহিক পতন, যা আজ সর্বনিম্ন ১৬৯ টাকা ৯০ পয়সায় এসে ঠেকেছে।
কোম্পানিটির মৌলভিত্তিতে কোনো বড় ধরনের নেতিবাচক পরিবর্তন না থাকা সত্ত্বেও শেয়ার দরের এমন অস্বাভাবিক ও ধারাবাহিক পতনে বিনিয়োগকারীরা চরম ক্ষুব্ধ ও শঙ্কিত। তারা সন্দেহ করছেন, বড় কোনো গোষ্ঠী পরিকল্পিতভাবে শেয়ারটির দাম কমিয়ে সাধারণ বিনিয়োগকারীদের লোকসানে ফেলছে। কারা এবং কী উদ্দেশ্যে শেয়ারটিতে এমন সেল প্রেসার দিচ্ছে, তা খুঁজে বের করতে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে একটি নিরপেক্ষ ও উচ্চতর তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী বিনিয়োগকারীরা।
মামুন/
পাঠকের মতামত:
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীরা যে ৭টি ভুল করে
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা










