×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১২:১৪:৩২
রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত

নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেট উপলক্ষে একটি সরকারি সিকিউরিটিজের লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে। একই সময়ে রেকর্ড ডেট শেষ হওয়ায় দুটি প্রতিষ্ঠানের শেয়ার ও বন্ডের লেনদেন পুনরায় শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ৫ বছর মেয়াদি বিজিটিবি (১৬/০৩/২০২৭) সরকারি সিকিউরিটিজের লেনদেন রেকর্ড ডেট উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর স্থগিত থাকবে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে সিকিউরিটিজটির লেনদেন পুনরায় শুরু হবে।

অন্যদিকে, রেকর্ড ডেট শেষ হওয়ায় রানার অটোমোবাইলস-এর শেয়ার লেনদেন আগামী ১৪ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হবে।

একই দিন থেকে পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ড-এর লেনদেনও রেকর্ড ডেট শেষে পুনরায় চালু হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে