মুখে পণ্যের কথা বললেই বিজ্ঞাপন! যেভাবে বুঝে ফেলে আপনার পছন্দ
নিজস্ব প্রতিবেদক : বন্ধুর সঙ্গে কোনো পণ্য নিয়ে কথা বলার কিছুক্ষণ পরই ফেসবুক বা ইনস্টাগ্রামে সেই পণ্যের বিজ্ঞাপন দেখে অনেকেই অবাক হন। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—তাহলে কি মুঠোফোনের মাইক্রোফোনের মাধ্যমে ব্যক্তিগত কথোপকথন শুনছে ফেসবুক?
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এ ধরনের সন্দেহ দীর্ঘদিনের। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার দাবি, বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহারকারীর মাইক্রোফোনে আড়ি পাতা হয় না। বরং ব্যবহারকারীর বিভিন্ন ডিজিটাল কর্মকাণ্ড থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তার সম্ভাব্য আগ্রহ অনুমান করা হয়।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথন সরাসরি শোনার প্রয়োজন নেই। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারীর রেখে যাওয়া ডিজিটাল আচরণের পরিমাণই অনেক।
ফেসবুকে কোন পোস্টে লাইক বা মন্তব্য করছেন, কোন ভিডিও কতক্ষণ দেখছেন, কী ধরনের কনটেন্টে বেশি সময় দিচ্ছেন, কোন গ্রুপে যুক্ত হচ্ছেন কিংবা কাকে ট্যাগ করছেন—এসব তথ্য বিজ্ঞাপন নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
এর সঙ্গে লোকেশন, চেক-ইন, হ্যাশট্যাগ এবং বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে ফেসবুকের মাধ্যমে লগইন করার মতো তথ্যও যুক্ত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কেনাকাটা বা অন্য ডিজিটাল কর্মকাণ্ডের তথ্যও বিজ্ঞাপন ব্যবস্থাকে ব্যবহারকারীর সম্ভাব্য আগ্রহ সম্পর্কে ধারণা দিতে পারে।
এই বিপুল তথ্য বিশ্লেষণ করে অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা ব্যবহারকারীর সম্ভাব্য পছন্দ বা উদ্দেশ্য অনুমান করে। ফলে অনেক সময় সেই অনুমান বাস্তব জীবনের কথোপকথনের সঙ্গে মিলে যায়।
ব্যবহারকারীর বিভিন্ন ডিজিটাল আচরণ বিজ্ঞাপন নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। যেমন—
পোস্ট, লাইক, মন্তব্য ও বিভিন্ন গ্রুপে যুক্ত হওয়ার তথ্য
ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট দেখার ধরন এবং সময়
হ্যাশট্যাগ, চেক-ইন ও লোকেশন-সংক্রান্ত তথ্য
বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে ফেসবুক দিয়ে লগইন করার তথ্য
অনলাইন কেনাকাটা ও অন্যান্য ডিজিটাল কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত তথ্য
বিজ্ঞাপনের ট্র্যাকিং কিছুটা কমাবেন যেভাবে
বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানোর মাত্রা কিছুটা নিয়ন্ত্রণ করা যায়।
ফোনের সেটিংস থেকে ফেসবুক অ্যাপের লোকেশন ব্যবহারের অনুমতি সীমিত বা বন্ধ করা যেতে পারে। আইফোনে লোকেশন সেটিংস থেকে ‘Never’ নির্বাচন করা যায়। অ্যান্ড্রয়েডেও অ্যাপটির লোকেশন অ্যাক্সেস বন্ধ বা সীমিত করা সম্ভব।
এ ছাড়া ফেসবুকের ‘Settings’ থেকে ‘Ads’ বিভাগে গিয়ে বিজ্ঞাপন দেখানোর বিভিন্ন পদ্ধতি নিয়ন্ত্রণ করা যায়। অংশীদারদের ওয়েবসাইট বা অ্যাপ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানোর অপশনও কিছু ক্ষেত্রে সীমিত করা যায়।
ব্যক্তিগত কোনো কথোপকথনের পর একই ধরনের বিজ্ঞাপন সামনে আসা মানেই ফেসবুক মাইক্রোফোন ব্যবহার করে সেই কথা শুনেছে—এমন প্রমাণ নেই।
বরং ব্যবহারকারীর অসংখ্য ডিজিটাল আচরণ বিশ্লেষণ করে তার আগ্রহ সম্পর্কে করা অ্যালগরিদমিক অনুমান এতটাই নির্ভুল হতে পারে যে, সেটি অনেক সময় ব্যক্তিগত কথোপকথনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। তাই আপনার মনে হতে পারে, ‘আমি তো এই কথাটা শুধু মুখেই বলেছি, ফেসবুক জানল কীভাবে?’—আসল রহস্যটি অনেক ক্ষেত্রেই লুকিয়ে থাকে আপনার ডিজিটাল আচরণের মধ্যেই।
মুসআব/
পাঠকের মতামত:
- ব্যবস্থাপনায় অস্থিরতা, ইসলামী ব্যাংকের আমানতে বড় পতন
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- ভিসা হারানোর ঝুঁকি যেসব কারণে, জানাল ঢাকার দূতাবাস
- চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, এবার বিপাকে বাবা রুমি
- বাংলাদেশের সামনে বড় বিপদ
- গ্রাহকের ৫০ হাজার টাকা উধাও, পরে ফেরত দিলেন ব্যাংক ম্যানেজার
- তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বড় ইঙ্গিত সালাহউদ্দিন আহমেদের
- শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন
- শেয়ারবাজারের যেসব খাতের শেয়ারে বেশি লেনদেন
- কক্সবাজারের হোটেলে অপ্রাপ্তবয়স্কদের থাকতে দিলে আইনি ব্যবস্থা
- ইউএনওর নাম কেন লিখলেন এসিল্যান্ড? সামনে এল ঘটনার বিবরণ
- বিয়ের দাবি, বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন
- বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর জিএসপি ফাইন্যান্সের নিয়োগে সম্মতি
- ছুটি শেষে বাসায় ফিরেই মাথায় হাত, ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উধাও
- শেয়ার হস্তান্তর নিয়ে পূবালী ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ছুটি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য জরুরি তথ্য
- ‘অনেক বাচ্চাকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- ট্রাম্পের ভরসায় বড় ভুল করলেন সালমান
- তারেক রহমানের উদ্দেশে দানবাক্সে চিঠি
- সোশ্যাল বন্ডের পর এবার গ্রিন বন্ড, ব্র্যাক ব্যাংকের নতুন পদক্ষেপ
- সংবিধান সংস্কার নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বিকাশ-নগদে জমির খাজনা পরিশোধ, ধাপে ধাপে জেনে নিন নিয়ম
- সিঙ্গাপুরের এক ঘটনা, অস্ট্রেলিয়ার আরেক অভিজ্ঞতা: মাহবুব কবির মিলন
- সাজেকের সংঘর্ষের জেরে দুই জেলায় অবরোধ, জেনে নিন সর্বশেষ খবর
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- অবসরের পর স্মরণীয় হতে চান মেসি, জানালেন নিজের ইচ্ছা
- ২০২৭ সালে প্রাথমিক ও মাধ্যমিকে আসছে নতুন ৪ বই
- আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন স্ত্রী
- নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ২৫২ টাকার পাঞ্জাবি অফার নিয়ে মুখ খুললেন ব্যবসায়ী নবীন
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- টঙ্গীর ঘটনার দিনের বর্ণনা দিলেন ভুক্তভোগী শিশুর বাবা
- মগবাজারে আসিফ আকবরের গাড়িকে লক্ষ্য করে গুলি
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আগের নিয়মে ফিরল দোকানপাট, কমল কেনাকাটার সময়
- ইউরোপে ফের বদলে যাচ্ছে সময়ের হিসাব
- যুক্তরাষ্ট্রকে এবার ভয়ংকর হুমকি দিল ইরান
- উত্তরা ফাইন্যান্সের পর তছনছ লিজিং খাত: মাঠে নামল কেন্দ্রীয় ব্যাংক
- বীমার পাওনা পরিশোধে অনিয়ম, নতুন পলিসিতে নিষেধাজ্ঞা
- সরকারের ব্যর্থতা, দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ
- ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের নামে মাইকিং
- ব্রোকারেজ হাউসে আর লুটপাট নয়: বিএসইসির নতুন ‘মাস্টারপ্ল্যান’
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে টানাপোড়েন, সূচক ও লেনদেনে কী বার্তা
- বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও, ‘পাতানো মামা’ গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে নতুন ট্রেন, থামবে যে ১০ স্টেশনে
- রিসোর্টের পর এবার কক্সবাজার হোটেলে আগুন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













