আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে স্টারলিংকের সঙ্গে অংশীদারত্বে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথমবারের মতো এ ধরনের সেবা চালু হলো। এর ফলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাতেও বাংলালিংক গ্রাহকদের যোগাযোগের সুযোগ তৈরি হবে।
নতুন এই সেবার মাধ্যমে দুর্গম, উপকূলীয় ও গভীর সমুদ্র এলাকায় থাকা গ্রাহকেরা প্রচলিত মোবাইল নেটওয়ার্ক না থাকলেও নির্দিষ্ট যোগাযোগ ও লোকেশনভিত্তিক সেবা ব্যবহারের সুযোগ পাবেন। জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রচলিত নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হলেও যোগাযোগ সচল রাখতে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে জেলে, সমুদ্রে কাজ করা মানুষ, দুর্গম ও উপকূলীয় এলাকার বাসিন্দা এবং পর্যটকদের জন্য সেবাটি কার্যকর হতে পারে। বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) আওতাভুক্ত গভীর সমুদ্র এলাকাতেও এ প্রযুক্তির মাধ্যমে সংযোগ পাওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছে বাংলালিংক।
স্যাটেলাইট-টু-মোবাইল সেবা ব্যবহারের জন্য বাংলালিংক সংযোগ এবং ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই হবে। প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাতেও স্যাটেলাইটের মাধ্যমে প্রয়োজনীয় যোগাযোগের সুবিধা পাওয়া যাবে।
বাংলালিংক জানিয়েছে, সেবা চালুর প্রথম মাসে গ্রাহকেরা যেকোনো বাংলালিংক ইন্টারনেট বা মিক্সড বান্ডল প্যাক কিনলেই অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। দ্বিতীয় মাস থেকে নির্ধারিত কিছু মাসিক ইন্টারনেট ও মিক্সড বান্ডল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই এ সুবিধা পাওয়া যাবে।
এ ছাড়া স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে পাঁচটি এসএমএস পাঠানোর সুযোগও থাকছে। ফলে মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা অবস্থায়ও গ্রাহকেরা প্রয়োজনীয় বার্তা পাঠাতে পারবেন।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, কানেক্টিভিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ, দুর্গম এলাকায় থাকা মানুষের জরুরি প্রয়োজনে বার্তা পাঠানো কিংবা সমুদ্রে থাকা কারও সঙ্গে যোগাযোগ—সব ক্ষেত্রেই এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, স্যাটেলাইট-টু-মোবাইল সেবার মাধ্যমে বাংলাদেশের আরও বেশি মানুষ ও আরও বেশি এলাকায় সংযোগ পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। দূরত্ব যাতে যোগাযোগের পথে বাধা হয়ে না দাঁড়ায়, প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব সুবিধা তৈরি করাই বাংলালিংকের উদ্দেশ্য।
স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হয়ে বাংলালিংকের গ্রাহকেরা প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও প্রয়োজনীয় যোগাযোগ করতে পারবেন। ফলে প্রত্যন্ত বা নেটওয়ার্কবিহীন এলাকায় অবস্থান করলেও নির্দিষ্ট পরিস্থিতিতে যোগাযোগের সুযোগ তৈরি হবে।
বাংলালিংকের মতে, নতুন এই প্রযুক্তি দেশের মোবাইল সংযোগ ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ অঞ্চল, উপকূলীয় এলাকা, গভীর সমুদ্র এবং প্রচলিত টেলিযোগাযোগ অবকাঠামো পৌঁছানো কঠিন এমন এলাকায় এর ব্যবহার গুরুত্বপূর্ণ হতে পারে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ৫০তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
- গাজী নজরুল ও আমির হামজার নারীঘটিত ঘটনায় জামায়াত গুম!
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
- বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান, তুমুল শোরগোল
- ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানা গেল কারা পাবেন
- আমার নিরাপত্তা কোথায়’, ফেসবুকে বিচার চাইলেন ড. খন্দকার মোশাররফের পুত্রবধূ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- ৫০তম বিসিএসের ফল নিয়ে বড় আপডেট
- শেয়ারবাজারের দুই শীর্ষ বিমা কোম্পানির কার্গো বিমা স্থগিত
- সৌদি আরবের ভিসা পেতে আর যেতে হবে না দূতাবাসে!
- সদস্যপদ হারিয়ে ফেসবুক লাইভে তানজিন তিশার বিস্ফোরক বক্তব্য
- ৮ নভেম্বর ছুটি নিয়ে বড় বিভ্রান্তি, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
- ‘ভোট চুরি’র পর মোদির বিরুদ্ধে রাহুলের নতুন চুরির বোমা!
- ভারতসহ ৪ দেশ ছাড় পেলেও বাংলাদেশের কী অবস্থা!
- নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- পরীমণি ইস্যুতে হেনস্তার শিকার সাংবাদিকের পাশে হাসনাত আবদুল্লাহ
- এবার মুফতি আমির হামজার নারীঘটিত কেলেঙ্কারি
- গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা
- ৪০ দিনের কাজ এক দিনে: ব্র্যাক ব্যাংকের ডিজিটাল বিপ্লব
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- দুর্বল ব্যাংকে আটক বিপুল আমানত: রহস্য উন্মোচনে তদন্ত কমিটি
- সাবসিডিয়ারির ওপর নির্ভর করে ইউসিবি’র ঘুরে দাঁড়ানোর গল্প
- সপ্তাহজুড়ে ১০ কোম্পানির ইপিএস প্রকাশ
- সাপ্তাহজুড়ে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- দখলে নিতে চায় বাংলাদেশের ৩ জেলা, এ যেন আরেক ময়ূখ!
- নাস্তিক থেকে ইসলামের ছায়াতলে যেভাবে ফেরেন সামান্তা শারমিন
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- লেনদেন বাড়লেও শেয়ারবাজারমূল্য কমেছে ৭ হাজার কোটি টাকা
- সূচক ও বাজার মূলধনে পতন, তবু ডিএসইতে লেনদেন বাড়ল ১৭ শতাংশ
- ডিভিডেন্ডের গল্প শেষ! বিনিয়োগকারীদের সামনে নতুন সমীকরণ শেয়ারবাজারে
- শেয়ারবাজারের এক প্রান্তে মন্দার মেঘ, অন্য প্রান্তে উত্থানের উত্তাপ!
- আট বিভাগে দিনের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- ৭ নভেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দর
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্ন সাইটে বিক্রি
- তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! বি'ব্রত মন্ত্রী
- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
- পাহাড় নিয়ে বড় সিদ্ধান্ত! জরুরি সিদ্ধান্তের ঘোষণা
- প্রধানমন্ত্রীকে ‘চাঁদাবাজ’ বললেন নাহিদ, ১০ দিনের আল্টিমেটাম
- এনসিপিতে অস্থিরতা চরমে, পদত্যাগ করছেন শীর্ষ নেত্রীরা
- বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
- এআই নিয়ে নতুন শঙ্কা, শেয়ারবাজারে ভয়াবহ দরপতন
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
- মুনাফায় পতন শেয়ারবাজারের ১০ বহুজাতিক কোম্পানির













