×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নতুন ছবির সঙ্গে রহস্যময় বার্তা শাবনূরের

২০২৬ আগস্ট ০২ ১৬:২২:৫৫
নতুন ছবির সঙ্গে রহস্যময় বার্তা শাবনূরের

বিনোদন প্রতিবেদক: একসময় ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন ছিলেন শাবনূর। বর্তমানে সিনেমায় নিয়মিত দেখা না গেলেও তার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। ব্যক্তিগত মুহূর্ত, নতুন ছবি এবং নানা অনুভূতির কথা নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কমলা রঙের স্টাইলিশ ব্লেজার পরা চারটি নতুন ছবি প্রকাশ করেন শাবনূর। রঙিন ফুলে সাজানো মনোমুগ্ধকর ব্যাকগ্রাউন্ডে তোলা ছবিগুলো তার সৌন্দর্য ও ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলেছে।

শুধু ছবি নয়, পোস্টের সঙ্গে একটি তাৎপর্যপূর্ণ বার্তাও শেয়ার করেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’

শাবনূরের এই পোস্টে ভক্তদের ব্যাপক সাড়া দেখা যায়। মন্তব্যের ঘরে অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং তার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।

একজন ভক্ত লিখেছেন, ‘তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি হাজার নায়িকার মাঝে একটি যে নাম শাবনূর, শাবনূর, শাবনূর।’ আরেকজনের মন্তব্য, ‘কে কী বলবে বলুক, আমরা জানি শাবনূর আপু অনেক ভালো মানুষ।’

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে এখন পর্যন্ত সিনেমাটির শুটিং ও নির্মাণকাজ শেষ হয়নি।

মিরাজ/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে