ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬

জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

২০২৬ মে ২৭ ১৬:০৬:৩১
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় সোহরাব হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বুধবার (২৭ মে) সকাল ১১টার দিকে জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়ক পার হওয়ার সময় শেরপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস সোহরাব হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।

নিহত সোহরাব হোসেন (৬৭) ওই এলাকার মৃত তৈয়জ উদ্দিনের ছেলে।

স্বজনরা জানান, তিনি একটি জানাজায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

নিহতের ভাগিনা নিপুন বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে মামা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ফাঁকা বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়।”

ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে